এর আগে, মঙ্গলবার সকালে সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছিল, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত স্মরণে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে।
প্রসঙ্গত, পাকিস্তান সেনাবাহিনীর ‘অপারেশন সার্চলাইট’-এর মাধ্যমে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞের স্মরণে বাংলাদেশে কয়েক বছর ধরে প্রতীকীভাবে আলো নিভিয়ে ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হয়ে আসছে। অনেক স্থানে এ সময় মোমবাতি প্রজ্বলনসহ বিভিন্ন কর্মসূচিও অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২৫ মার্চ জাতীয়ভাবে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালিত হয়। এই দিনকে কেন্দ্র করে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতা সংগ্রামের সূচনালগ্নের সেই ভয়াল রাতকে স্মরণ করা হয়, যার ধারাবাহিকতায় দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ।