হাসিনা ফেরাতে দিল্লিকে চিঠি দেয়নি সরকার: শামা ওবায়েদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফেরাতে অন্তর্বর্তী সরকারের সময় দিল্লিতে চিঠি পাঠানো হলেও নবগঠিত বিএনপি সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেয়নি।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে চিঠি না দিলেও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে একাধিক বৈঠকে বিষয়টি মৌখিকভাবে তুলে ধরা হয়েছে। পলাতক অন্যদের ফেরত আনার বিষয়টিও চলমান প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

এ সময় ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে ইতিবাচক অগ্রগতির কথা জানান তিনি। বিশ্বব্যাপী জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ যে আগ্রহ দেখিয়েছে, সে বিষয়ে ভারতের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সব মিশন সার্বক্ষণিক কাজ করছে। ইরানে থাকা দুই হাজারের বেশি বাংলাদেশি বর্তমানে নিরাপদে আছেন এবং কেউ দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ভারতে গ্রেপ্তার হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে শামা ওবায়েদ বলেন, শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো কনস্যুলার অ্যাক্সেস পায়নি বাংলাদেশ। তবে দ্রুতই এ অনুমতি পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি এবং তাদের দেশে এনে বিচার করা সরকারের অগ্রাধিকার বলে জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু