‘জুলাই সুরক্ষা’ নিয়ে একমত সবাই: স্বরাষ্ট্রমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বিশেষ করে ‘জুলাই সুরক্ষা’ সংক্রান্ত চারটি অধ্যাদেশের বিষয়ে গঠিত বিশেষ কমিটির সব সদস্য একমত হয়েছেন এবং এগুলো অপরিবর্তিত অবস্থায় সংসদে উপস্থাপন করা হবে।

বুধবার (২৫ মার্চ) বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'পর্যালোচনাধীন ১৩৩টি অধ্যাদেশকে তিনটি ভাগে ভাগ করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর মধ্যে কিছু অধ্যাদেশ বিদ্যমান অবস্থায়ই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিল আকারে সংসদে উত্থাপন করবে। কিছু অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধনীসহ বিল হিসেবে আনা হবে। আর যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে না, সেগুলো চলতি অধিবেশনেই ল্যাপস (বাতিল) হবে; প্রয়োজনে পরবর্তী অধিবেশনে নতুন বিল হিসেবে উপস্থাপন করা হবে।'

তিনি আরও বলেন, 'সংসদীয় বিধি অনুযায়ী নতুন বিল পাসের আগে পুরনো অধ্যাদেশগুলো অনুমোদন করানো জরুরি, যাতে কোনো আইনি জটিলতা সৃষ্টি না হয়।'

সালাউদ্দিন আহমেদ জানান, সংসদের মাননীয় সভাপতি আগামী ২৯ মার্চ রাত ৮টা ৩০ মিনিটে পরবর্তী সেশনের সময় নির্ধারণ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, ওইদিনের বৈঠকে বাকি থাকা বিষয়গুলোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। সেদিনই কতগুলো অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে, তা নির্দিষ্টভাবে জানানো যাবে বলেও উল্লেখ করেন তিনি।

‘জুলাই সুরক্ষা’ অধ্যাদেশ প্রসঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, এটি আগের বৈঠকেই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এবং এতে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জুলাই জাতীয় সনদকে আমরা প্রাধান্য দিচ্ছি। সাংবিধানিকতা রক্ষা এবং জনগণের প্রত্যাশার আলোকে প্রতিটি বিল বিবেচনা করা হচ্ছে।” তবে দুদক আইন ও মানবাধিকার কমিশন আইনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও আরও আলোচনা প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু