মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকের পর তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, 'জ্বালানি সংকট কেবল বাংলাদেশে নয়, এটি একটি বিশ্বব্যাপী সমস্যা। এই পরিস্থিতি কতদিন স্থায়ী হবে তা আমরা নিশ্চিতভাবে জানি না। তাই আমরা আমাদের স্কুল সিস্টেমে অনলাইন শিক্ষাকে অন্তর্ভুক্ত করে ‘অন-অ্যান্ড-অফলাইন ব্লেন্ডিং’ পদ্ধতি চালু করার পরিকল্পনা করছি।'
তিনি আরও বলেন, 'সপ্তাহে পাঁচ দিন ক্লাস চলার সময় আমরা বিভিন্ন কারণে কিছু ক্লাস হারিয়েছি। এজন্য ছয় দিন ক্লাস নেওয়ার চিন্তাও করা হচ্ছে। তবে পুরোপুরি অনলাইনে পাঠদান করলে শিক্ষার্থীরা সামাজিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সব দিক বিবেচনা করে সমাধান বের করার চেষ্টা করছি।'
মন্ত্রী আরও উল্লেখ করেন, 'আমরা এই প্রস্তাবটি আলোচনা করে পরবর্তী পর্যায়ে ক্যাবিনেটে উপস্থাপন করব। সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।'
বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।