হাজার কোটি টাকার প্রকল্পে জবাবদিহিতা নিশ্চিত হবে: পানিসম্পদ মন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত ‘সমন্বিত পানি ব্যবস্থাপনা’ শীর্ষক এক আলোচনা সভায় পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হাজার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ কতটুকু উপকৃত হবে—সেদিকে তাকিয়ে আছে দেশবাসী।

তিনি জোর দিয়ে বলেন, 'প্রকল্পের অর্থ লুটপাটের কোনো সুযোগ দেওয়া হবে না; এ ধরনের কোনো অনিয়ম ধরা পড়লে সরকার কঠোর ব্যবস্থা নেবে।'

মঙ্গলবার (৩১ মার্চ) অনুষ্ঠিত এ সভায় মন্ত্রী বলেন, 'বিশ্ব পানি দিবসের গুরুত্ব সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে হবে। নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করা, পানি সংরক্ষণ, দূষণ রোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। এ লক্ষ্য অর্জনে সবাইকে একযোগে কাজ করতে হবে।'

খাল খনন কর্মসূচির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, 'বর্তমানে এ কর্মসূচি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৮১ সাল পর্যন্ত চলমান কার্যক্রম পুনরায় শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে খাল খননের ক্ষেত্রে সঠিক খাল নির্বাচন নিশ্চিত করতে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সমন্বয়ের অভাব থাকলে কোনো উদ্যোগই সফল হবে না।'

তিনি আরও বলেন, 'দক্ষ জনবল ছাড়া এ ধরনের বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন সম্ভব নয়। আগামী পাঁচ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে।'

দীর্ঘ সময়ের সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, 'এই সরকারের আমলে পানি সম্পদ মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু