মুখ খুললে অনেকের খুলে যাবে, হিসেব করে পাঙ্গা লড়তে আইসেন: ফয়েজ আহমদ তৈয়্যব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, টেলিকম খাতে তাঁর সময়ে দুর্নীতি করার কোনো সুযোগই রাখা হয়নি। রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ লিখেছেন, ‘টেলিকমের দুর্নীতির প্রধানতম উৎস লাইসেন্স দেওয়া। বাংলাদেশের ইতিহাসে প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী হিসেবে আমি কোনো লাইসেন্স দেইনি। ফলে দুর্নীতি করার কোনো স্কোপই আমি রাখিনি।’

তিনি আরও বলেন, লাইসেন্স না দেওয়ার কারণে রাজনৈতিক দলের অনেক মানুষ তাঁর ওপর নাখোশ হয়েছেন। এ প্রসঙ্গে কড়া ভাষায় তিনি উল্লেখ করেন, ‘মুখ খুললে বহু ভদ্রলোকের শুধু প্যান্টই নয়, আন্ডারওয়্যারও খসে পড়ার চান্স আছে। তাই আমার সঙ্গে হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন। বরং আমার কাজ নিয়ে আলোচনা–সমালোচনা করুন, দেশের দু–পয়সা উপকার হবে।’

পোস্টে আইসিটি ও টেলিকম খাতে তাঁর সময়ে প্রণীত বিভিন্ন আইন, অধ্যাদেশ ও নীতিমালার তালিকাও তুলে ধরেন ফয়েজ আহমদ। আইসিটি খাতে উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে—সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ ও এর ২০২৬ সালের সংশোধনী, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫ (সবগুলোই গেজেট প্রকাশিত), ন্যাশনাল সোর্স কোড পলিসি–২০২৬ (আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত), ন্যাশনাল এআই পলিসি–২০২৬ এবং ন্যাশনাল ক্লাউড পলিসি–২০২৬ (উভয়ই খসড়া প্রকাশিত)।

টেলিকম খাতে তাঁর সময়ে গৃহীত সংস্কারের মধ্যে রয়েছে—টেলিকম লাইসেন্স ও নেটওয়ার্কিং পলিসি, টেলিযোগাযোগ (সংশোধনী) অধ্যাদেশ, ন্যাশনাল সার্ভেইল্যান্স প্রসেস প্রস্তাবনা, টেলিকম নেটওয়ার্ক লাইসেন্সের নতুন গাইডলাইন এবং রোলআউট অবলিগেশন ও কেপিআই বেঞ্চমার্কিং।

ডাক বিভাগে সংস্কার কার্যক্রম হিসেবে তিনি উল্লেখ করেন—ডাকসেবা অধ্যাদেশ–২০২৬, নতুন ঠিকানা ব্যবস্থাপনা ও ম্যাপিং, ভাসমান ও জলবায়ু পরিবর্তন অভিযোজন উদ্যোগ, ডিজিটাল পার্সেল ও পোস্টাল ট্র্যাকিং এবং ই–কমার্স রূপান্তরের জন্য সেন্ট্রাল লজিস্টিক্স ট্র্যাকিং।

ফয়েজ আহমদ আরও দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময়কার সব টেলিকম আইন, নীতি ও গাইডলাইন পরিবর্তন করা হয়েছে এবং নতুন পারফরম্যান্স বেঞ্চমার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।

সবশেষে তিনি বলেন, ব্যক্তিকে তার কাজ দিয়ে মূল্যায়ন করা উচিত। অন্যথায় ভবিষ্যতে কেউ দেশে কাজ করতে আগ্রহী হবে না। তিনি জানান, নিজের ১১ মাসের কাজ ও সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তিনি ‘নোট টু সাকসেসর’ লিখে রেখে গেছেন—যা বাংলাদেশের ইতিহাসে প্রথম।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. আগে কখনো এত সুন্দর ও সুশৃঙ্খল বিমানবন্দর দেখিনি; মন্ত্রীকে জানালেন যাত্রীরা সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. আবারও জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. দেশব্যাপী জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা সদ্য. রাজধানীতে ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. আগে কখনো এত সুন্দর ও সুশৃঙ্খল বিমানবন্দর দেখিনি; মন্ত্রীকে জানালেন যাত্রীরা সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. আবারও জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. দেশব্যাপী জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা সদ্য. রাজধানীতে ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর