১২ কোটি ভোটের লড়াই, ফজরের পর থেকেই কেন্দ্রমুখী ভোটাররা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন। এবারই প্রথম সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোটারদের মধ্যে দেখা গেছে বাড়তি উৎসাহ। ফজরের নামাজ শেষে অনেকেই ভোটকেন্দ্রের সামনে এসে জড়ো হন। নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে প্রবেশের সুযোগ না থাকলেও সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লাইন চোখে পড়ে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই কেন্দ্রগুলোর সামনে ভোটারদের ভিড়। অনেকে আগেভাগেই এসে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষা করছেন।

কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে পোলিং এজেন্টদের কাগজপত্র যাচাই-বাছাই করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কেন্দ্রের বাইরে বিভিন্ন প্রার্থীর পক্ষে অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে। সেখান থেকে ভোটারদের ভোটার নম্বরসহ স্লিপ সরবরাহ করা হচ্ছে। এতে ভোটারদের কেন্দ্র ও বুথ শনাক্ত করতে সুবিধা হচ্ছে বলে জানিয়েছেন অনেকে।

রাজধানীর মগবাজার বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, ফজরের নামাজের পরই বেশ কয়েকজন ভোটার কেন্দ্রে উপস্থিত হয়েছেন।

একজন ভোটার বলেন, 'অনেক বছর পর ভালো পরিবেশে ভোট হচ্ছে। তাই ফজরের নামাজ পড়ে চলে এসেছি। ভোট শুরুর আগ পর্যন্ত সময় কাটিয়ে ভোট দিয়ে যাব।'

আরও একজন ভোটার বলেন, 'সকালে পরিস্থিতি দেখতে এসেছিলাম। এখন ভোট দিয়ে চলে যাব। শুরুতে পরিবেশ ভালোই মনে হচ্ছে। বয়স হয়েছে, তাই ঝামেলা এড়াতে সকালে ভোট দিচ্ছি।'

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সারাদেশে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর পর্যায়ক্রমে ফলাফল প্রকাশ করা হবে।

সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন দায়িত্বশীল কর্মকর্তারা। তাদের আশা, দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু