জাতীয়

‘বেগম খালেদা জিয়ার প্রতি আঞ্চলিক নেতাদের শ্রদ্ধা প্রমাণ করে সার্কের চেতনা এখনো বিদ্যমান’

‘বেগম খালেদা জিয়ার প্রতি আঞ্চলিক নেতাদের শ্রদ্ধা প্রমাণ করে সার্কের চেতনা এখনো বিদ্যমান’

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় বেশ কয়েকজন আঞ্চলিক নেতার উপস্থিতি প্রমাণ করেছে সার্কের চেতনা এখনো ‘জাগ্রত ও বহাল’ রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
কোনো দল ‘না’ ভোটের পক্ষে যাবে না: ইইউর সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টা

কোনো দল ‘না’ ভোটের পক্ষে যাবে না: ইইউর সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টা

ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া–প্যাসিফিক বিষয়ক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পাউলা পাম্পালোনি বুধবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে অধ্যাপক ইউনূস বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন ও গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো জুলাই সনদকে সমর্থন দিয়েছে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাবে বলে তিনি আশাবাদী। তার মতে, কোনো রাজনৈতিক দলই ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেবে না।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই: ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই: ক্রীড়া উপদেষ্টা

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা আইসিসির পক্ষ থেকে এ বিষয়ে কোনো চূড়ান্ত অগ্রগতি জানানো হয়নি। এরই মধ্যে ভারতীয় কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনায় আছে। তবে এ প্রসঙ্গে নতুন তথ্য তুলে ধরেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তাঁর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের ভারতে খেলার নিরাপত্তা নিয়ে আইসিসির নিরাপত্তা দলের পক্ষ থেকে তিনটি গুরুতর আশঙ্কার কথা জানানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

কূটনীতিক হিসেবে বাংলাদেশের সঙ্গে ক্রিস্টেনসেনের পরিচয় নতুন নয়। চার বছর আগে তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিকবিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত সেপ্টেম্বরে তাঁকে বাংলাদেশে ‘অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লেনিপটেনশিয়ারি’ হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে গত মাসে মার্কিন সিনেটের অনুমোদন পান তিনি।

২৫ জুলাই, ২০২৬
প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ রোববার

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ রোববার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে যাদের মনোনয়ন বাতিল হয়েছিল, তাদের আপিল শুনানির শেষ দিন রোববার। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার মোট ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ (১) শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি এস এম ফজলুর রহমানকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে পুলিশ টেলিকম ইউনিটে এবং ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
রায়েরবাজারের গণকবর থেকে ১১৪ মরদেহের ডিএনএ সংগ্রহ, ৮ শহীদের পরিচয় শনাক্ত

রায়েরবাজারের গণকবর থেকে ১১৪ মরদেহের ডিএনএ সংগ্রহ, ৮ শহীদের পরিচয় শনাক্ত

নিজ দেশের নাগরিকদের হত্যা করে বেওয়ারিশ লাশ হিসেবে গণকবর দেওয়ার মতো এমন বর্বরতা কোনো সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার (৭ জানুয়ারি) জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার রায়েরবাজারে বেওয়ারিশ হিসেবে দাফন করা মরদেহগুলোর ডিএনএ শনাক্ত কার্যক্রমের প্রতিবেদন গ্রহণের পর এ কথা বলেন তিনি। বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ (সিআইডি) জানিয়েছে, রায়েরবাজারে দাফন করা ১১৪ জনের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এ সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনকালীন সব সংগঠনের ভোট স্থগিত

নির্বাচনকালীন সব সংগঠনের ভোট স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম প্রভাবমুক্ত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দেশের কোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যে সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
আ. লীগের কোন গ্রহণযোগ্যতা নেই: প্রেসসচিব

আ. লীগের কোন গ্রহণযোগ্যতা নেই: প্রেসসচিব

জনগণের কাছে আওয়ামী লীগের আর কোন গ্রহণযোগ্যতা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ দেখছি না। মানুষের কাছে দলটির গ্রহণযোগ্যতা এখন নেই। শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরা নতুন বাজার এলাকার গৌর গোপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রেসসচিব বলেন, 'আওয়ামী লীগের বহু নেতাকর্মী দেশের বাইরে গিয়ে নানা ধরনের মিথ্যাচার করছেন। তারা বলছেন, তিন হাজার পুলিশকে হত্যা করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা

সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা

দেশের প্রায় সব নদীতে ঘন কুয়াশার কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য।

২৫ জুলাই, ২০২৬
ওসমান হাদি হত্যাকাণ্ড: ৭২ ঘণ্টায় খুনিকে গ্রেফতার না করলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি

ওসমান হাদি হত্যাকাণ্ড: ৭২ ঘণ্টায় খুনিকে গ্রেফতার না করলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সাবেক এমপি প্রার্থী শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তীব্র শীত উপেক্ষা করে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

২৫ জুলাই, ২০২৬
গুরুতর অসুস্থ ড. কামাল

গুরুতর অসুস্থ ড. কামাল

গণফোরামের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ পড়েছেন। তাকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। মিজানুর রহমান জানান, ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন ড. কামাল হোসেন। তিনি ড. কামাল হোসেনের রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি