পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো, মালদ্বীপ ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনারকে একযোগে প্রত্যাহার করেছে সরকার। রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাঁদের অবিলম্বে ঢাকায় সদর দপ্তরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া চার রাষ্ট্রদূতকে তাঁদের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। এ চার রাষ্ট্রদূত হলেন—ড. এম মাহফুজুল হক (পর্তুগাল), মো. ময়েনুল ইসলাম, এনডিসি (পোল্যান্ড), এম মুশফিকুল ফজল আনসারী (মেক্সিকো) এবং ড. মো. নাজমুল ইসলাম (মালদ্বীপ)।
একই আদেশে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজ্ আবিদা ইসলামকেও প্রত্যাহার করা হয়েছে। তাঁকেও দ্রুত লন্ডনের দায়িত্ব ছেড়ে ঢাকায় সদর দপ্তরে যোগ দিতে বলা হয়েছে।