জাতীয়
ওসমান হাদি হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত; প্রধান আসামি ফয়সাল ও তার সহযোগী ভারতে পালিয়েছে: ডিএমপি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা-১৭ (গুলশান–বনানী–ক্যান্টনমেন্ট) সংসদীয় আসন থেকে নির্বাচন করবেন।
নিরাপত্তা ইস্যুতে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের বদলে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'ভারত আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। যারা একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তারা কীভাবে পুরো দল এবং বাংলাদেশ থেকে আগত দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করবে?' এই অবস্থায় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বাংলাদেশ।
২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের চৌধুরী
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিদায়ী প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, অন্যান্য উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।
হাদির হত্যাকারীদের আশ্রয় দেওয়া দুই ভারতীয়কে আটক করেছে মেঘালয় পুলিশ: ডিএমপি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত মূল অভিযুক্তরা ভারতে পালিয়ে গেছে এবং তাদের আশ্রয়দাতাদের মধ্যে দুজনকে মেঘালয় পুলিশ আটক করেছে।
অংশগ্রহণমূলক নির্বাচন চাই কোনো পক্ষপাতিত্ব করিনি: সিইসি নাসির উদ্দিন
নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই টানা নয়দিনের আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সবার অংশগ্রহণ নিশ্চিত করতেই নির্বাচন কমিশন স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের শর্ত শিথিল করেছে।
উপদেষ্টা পরিষদে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশসহ চার অধ্যাদেশ অনুমোদন
উপদেষ্টা পরিষদের বৈঠকে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংশোধন অধ্যাদেশ ২০২৬, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধন অধ্যাদেশ ২০২৬ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ ২০২৬-এর খসড়া ও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। একই বৈঠকে বাংলাদেশ বনজ শিল্প উন্নয়ন কর্পোরেশন অধ্যাদেশ ২০২৬-এর খসড়াও অনুমোদন পায়। পাশাপাশি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রণীত ‘হার্ট ন্যাশনালি ডিটারমাইন কন্ট্রিবিউশন (এনডিসি-৩)’ ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে।
র্যাব থেকে তরুণ অফিসাররা ফিরত যেন পেশাদার খুনি হয়ে: সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া
তরুণ অফিসারদের র্যাবে প্রেষণে পাঠানো হলে অল্প সময়ের মধ্যেই তাদের আচরণে ভয়ংকর পরিবর্তন দেখা দিত, যেন তারা পেশাদার খুনিতে পরিণত হচ্ছে—এমন মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। একই ধরনের প্রবণতা জুনিয়র কমিশন্ড অফিসার, নন-কমিশন্ড অফিসার ও সাধারণ সৈনিকদের মধ্যেও লক্ষ্য করা গিয়েছিল বলে তিনি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দিতে উল্লেখ করেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এসব তথ্য ট্রাইব্যুনালকে জানান।
আমেরিকার ভিসা বন্ড থেকে অব্যাহতি চাইবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসা বন্ডের শর্ত থেকে অব্যাহতি পেতে বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত কেবল বাংলাদেশের জন্য নয়, আরও বহু দেশের ক্ষেত্রেই প্রযোজ্য।
অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই সম্পন্ন করা হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
চাকরি হারালেন ৪১তম বিসিএস পুলিশের ছয় কর্মকর্তা
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন
আজ ১৯ জানুয়ারি, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই দিনে তিনি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট রসায়নবিদ মনসুর রহমান ও জাহানারা খাতুন দম্পতির পাঁচ সন্তানের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তাঁর ডাকনাম ছিল কমল। জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।
উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে খালেদা জিয়ার নেতৃত্ব: বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে অসংখ্য নির্যাতন ও সংকটের মুখোমুখি হলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো অভিযোগের সুরে কথা বলেননি। বরং হৃদ্যতাপূর্ণ আচরণ ও আন্তরিক ব্যবহারের মাধ্যমে তিনি সবার মন জয় করতেন। দক্ষিণ এশিয়ায় একজন নারী নেত্রী হিসেবে তার নেতৃত্ব ভবিষ্যতেও একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।