১২ মন্ত্রী, ১৮ প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত হতে যাচ্ছে বিএনপি’র নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভা। আপাতত ৩০ সদস্যের এই মন্ত্রিসভায় ১২ জন পূর্ণমন্ত্রী থাকছেন এবং প্রায় ১৮ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পেতে পারেন। নতুন মন্ত্রিসভায় দলের অনেক সিনিয়র নেতা অন্তর্ভুক্ত থাকছেন না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নবীন, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে মন্ত্রিসভায় যুক্ত করছেন। পাশাপাশি দলের কয়েকজন সিনিয়র সদস্যও থাকবেন। বর্তমান সরকারে থাকা দু’জনও নতুন মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে জানা গেছে।

টেকনোক্র্যাট কোটায় একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বিএনপি নেতৃত্বাধীন জোটের একাধিক নেতাও মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। আজ মঙ্গলবার নতুন মন্ত্রীদের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন—এ নিয়ে দলীয় নেতাকর্মী, রাজনৈতিক মহল ও দেশজুড়ে কৌতূহল বিরাজ করছে। দলীয় নেতাদের ভাষ্য, বিএনপি চেয়ারম্যান ছাড়া এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য আর কারও কাছে নেই। দলীয় সূত্র জানায়, ইতিমধ্যে অনেকের বায়োডাটা সংগ্রহ করা হয়েছে। সব দিক বিবেচনায় নিয়েই মন্ত্রিসভার সদস্য নির্বাচন করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সূত্র: মানব জমিন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু