উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। তাকে বহনের জন্য সিঙ্গাপুর থেকে আসা একটি এয়ার অ্যাম্বুলেন্স সকাল ৯টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। রোববার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল। তিনি জানান, দুপুর ১২টায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। এই সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস।
উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। তাকে বহনের জন্য সিঙ্গাপুর থেকে আসা একটি এয়ার অ্যাম্বুলেন্স সকাল ৯টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
রোববার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল।
তিনি জানান, দুপুর ১২টায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। এই সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যান পরীক্ষায় জটিলতা ধরা পড়লে চিকিৎসকদের পরামর্শে শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। শনিবার সকালে পুনরায় সিটি স্ক্যান করা হলে চিকিৎসকরা পরীক্ষার ফলাফল সন্তোষজনক বলে জানান। তবে অধিকতর উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, সিঙ্গাপুরের সংশ্লিষ্ট হাসপাতালের সঙ্গে যোগাযোগসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।