বিএনপি চেয়ারপারসনের দায়িত্বপ্রাপ্ত নেতা তারেক রহমান রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। ভোট প্রদান শেষে তিনি কয়েকটি কেন্দ্র পরিদর্শন করবেন বলে জানা গেছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দির গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মির্জা আব্বাস শাহজাহানপুরের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে, গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ড. আব্দুল মঈন খান নরসিংদীর চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন। এছাড়া আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইসহাক সরকারি গার্লস স্কুল, হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ভোলার আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন দিনাজপুরের মতিহারা সরকারি হাই স্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে সকাল ৮টায় ভোট দেবেন। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনার ফুলতলার পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন। নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম রংপুরের বদরগঞ্জের বালুয়াভাটা প্রফেসরপাড়া কেন্দ্রে এবং অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর মহিষালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন।
এছাড়া ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লার পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাওলানা আ ন ম শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়, মাওলানা এটিএম মা’ছুম খিলগাঁওয়ের আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজ, মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের ডিগ্রিচর সিনিয়র ফাজিল মাদরাসা, ড. হামিদুর রহমান আযাদ কুতুবদিয়ার তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাওলানা মুহাম্মাদ শাহজাহান উখিয়ার রাজাপালং মাদরাসা কেন্দ্রে ভোট দেবেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর বাড্ডার একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি ঢাকা-১১ আসনে প্রার্থী। দলের সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪ আসনের কাউনিয়ার ভয়েরহাট কেন্দ্রে ভোট দেবেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ঢাকা-১৩ আসনের প্রার্থী হিসেবে মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেবেন। একই দলের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ হবিগঞ্জের বানিয়াচং গরিব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদের মাধবপুর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বরিশাল সদরের চরমোনাই বিশ্বাসেরহাট কেন্দ্রে ভোট দেবেন। দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম রূপাতলী লালার দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ খুলনার রূপসার কেবিএম হাইস্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।
এছাড়া, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের প্রার্থী নূরুল ইসলাম বুলবুল আঙ্গারিয়াপাড়া প্রাইমারি স্কুল কেন্দ্রে এবং ঢাকা-১৪ আসনের প্রার্থী ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন।