কেন আলোচনার কেন্দ্রে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
চাঁদপুর-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি নেতা আ ন ম এহসানুল হক মিলন পূর্ণ শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্ব নিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেওয়ার পর তিনি সচিবালয়ে সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনা প্রকাশ করেন।

মিলন জানান, নকল ও প্রশ্নপত্র ফাঁসের সমস্যা আর কখনও ফিরে আসবে না।

তিনি বলেন, 'অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল; এবারও তা বজায় থাকবে।'

২০০১ সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে মিলন শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তখন তিনি বিশেষ উদ্যোগ গ্রহণ করে বিভিন্ন পাবলিক পরীক্ষায় নকল রোধ করেছিলেন। দেশের বিভিন্ন পরীক্ষার হলে তিনি নিজে গিয়ে অপ্রত্যাশিতভাবে নজরদারি করতেন।

উল্লেখ্য, পরীক্ষার কেন্দ্রে দ্রুত পৌঁছানোর জন্য নিজের অর্থে হেলিকপ্টার ভাড়া করায় ‘হেলিকপ্টার মিলন’ নামে খ্যাতি পেয়েছিলেন তিনি।

তাঁর এই কঠোর নীতি পরীক্ষার ফলাফলে ভালোভাবেই আভাস পাওয়া যায়। তার সময়কালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার গড় পাশের হার ছিল মাত্র ৪৪ শতাংশ।

এবার নতুন দায়িত্ব নিয়ে মিলন বলেন, 'শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী ও বিশ্বমানের করতে আমরা সমন্বিত সংস্কার উদ্যোগ নেব। কারিকুলাম পর্যালোচনা, ডিজিটাল লিটারেসি, ইংরেজি দক্ষতা বৃদ্ধি এবং ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স শিক্ষায় অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে।'

তিনি আরও বলেন, 'লেখাপড়া শেষে কর্মসংস্থান নিশ্চিত করতে শিক্ষা ব্যবস্থাকে সাজানো হবে। ব্যাকডেটেড পদ্ধতি নয়, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তিনির্ভর কারিকুলাম আনা হবে।'

ঢাকা-১৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই আবার কৌতুকপূর্ণ স্ট্যাটাস দিয়ে মন্তব্য করেছেন, “অটো পাশের দিন শেষ” বা “পড়াশোনায় মন দিতে হবে।”

সংবাদ সম্মেলনে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিলন বলেন, 'অতীতে কে-কী করেছে তার জন্য আমরা জবাবদিহি দেবো না। তবে আমাদের সময়ে দুর্নীতি হয়নি, এবারও হবে না।'

সূত্র: বিবিসি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু