দেশে আর কোনদিন পাতানো নির্বাচন হবে না: সিইসি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
বাংলাদেশে পাতানো নির্বাচনের সংস্কৃতি চিরতরে বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বর্তমানে দেশে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় ভোটগ্রহণ চলছে এবং এ নির্বাচন দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে  এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, 'নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক পক্ষের সঙ্গে যুক্ত নয়। দেশ এখন গণতন্ত্রের ট্রেনে চড়েছে, যা ইনশাআল্লাহ তার গন্তব্যে পৌঁছাবে। এই নির্বাচনের মাধ্যমে ইসির প্রতি জনআস্থা পুনরায় প্রতিষ্ঠিত হবে।'

তিনি আরও জানান, সারা দেশে গ্রামগঞ্জে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে ইসি কর্মকর্তারা বিনিদ্র রজনী অতিবাহিত করেছেন। সকল নির্বাচন কর্মকর্তাকে কঠোরভাবে নিরপেক্ষ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, 'দায়িত্বে অবহেলা বা পক্ষপাতিত্বের জন্য আইন অনুযায়ী জবাবদিহি করতে হবে।'

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আজ সকাল সাড়ে ৭টা থেকে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। এবারের নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ৫০টি রাজনৈতিক দলের ১ হাজার ৭৫৫ জন প্রার্থী ও ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৮৩ জন নারী প্রার্থী রয়েছেন।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল হয়েছে, ফলে দেশের মোট ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবারের মতো ভোটাররা সংসদীয় প্রার্থীর পাশাপাশি সংবিধানের মৌলিক পরিবর্তনের প্রশ্নে ‘জুলাই সনদ’ গণভোটেও অংশ নিচ্ছেন।

সিইসি এ এম এম নাসির উদ্দিন দেশবাসীকে নিরাপদে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, 'ইসি শেষ মুহূর্ত পর্যন্ত সতর্ক অবস্থানে থাকবে, যাতে ভোটাররা সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু