জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি; দোয়া কামনা ও কঠোর কর্মসূচির হুশিয়ারি ইনকিলাব মঞ্চের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এ অবস্থায় তার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হয়েছে। একই সঙ্গে ওসমান হাদির কিছু হলে খুনীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত সারাদেশ অচল করে দেওয়ার হুশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি পোস্ট এসব জানায় তারা।

পোস্টে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, আল্লাহ যেন ওসমান হাদিকে হায়াতে তাইয়্যেবাহ দান করেন। এ জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানানো হচ্ছে।


একই সঙ্গে তারা উল্লেখ করে, যদি ওসমান হাদির কিছু হয়, সেক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতার সার্বভৌমত্ব নিশ্চিতকরণের দাবিতে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হবে।

বিবৃতিতে আরও বলা হয়, খুনীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং প্রয়োজনে সারাদেশ অচল করে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি, অভিযুক্ত ব্যক্তি ভারত পালিয়ে গেলে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তার করে দেশে ফেরত আনার দাবি জানানো হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি