নির্বাচনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়ালে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন পুলিশ সুপাররা (এসপি)। দাবি পূরণ না হলে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে এসব দাবি তুলে ধরেন এসপিরা। সম্মেলনে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।

পুলিশ সুপাররা বলেন, 'নিয়মিত অভিযানের মাধ্যমে আসামি গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হলেও মাঠ পর্যায়ে যানবাহন ও জনবল সংকট রয়েছে। নির্বাচনের সময় এই সংকট আরও প্রকট হবে। একই দিনে একাধিক নির্বাচন হলে তা বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।'

এ সময় এসপিরা জানান, নির্বাচনের দিন অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের ভোটকেন্দ্রে সহযোগিতা করতে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়। এ কাজে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীদের যুক্ত করার সুপারিশ করেন তারা। পাশাপাশি অতীতের তুলনায় এবারের নির্বাচনে পুলিশের জন্য বরাদ্দ বাজেট বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

মাঠ পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দাবিও জোরালোভাবে উত্থাপন করা হয় সম্মেলনে।

অন্যদিকে, জেলা প্রশাসকরা বলেন, এখনো মাঠ পর্যায়ে যে বৈধ অস্ত্র রয়েছে, সেগুলো দ্রুত উদ্ধার করতে পুলিশের সহযোগিতা প্রয়োজন। দুর্গম ও দূরবর্তী এলাকায় যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহারের সুপারিশ করেন তারা।

ডিসিরা আরও জানান, এআই প্রযুক্তি ও অপতথ্য প্রচার নির্বাচনের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন দৃঢ় অবস্থানে রয়েছে এবং আইনের বাইরে কোনো কাজ করা হবে না। অনেক উপজেলায় যানবাহন পুড়ে যাওয়ায় নতুন গাড়ির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।

এছাড়া গণভোট বা নির্বাচনী প্রচারের জন্য সময় বাড়ানো, সীমান্তবর্তী জেলাগুলোতে নিরাপত্তা জোরদারের দাবিও উঠে আসে সম্মেলনে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি