রাজধানীতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে: ডিএমপি কমিশনার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানী ঢাকাজুড়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এস এম সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজ ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, প্রধান উপদেষ্টা যে ঐতিহাসিক নির্বাচনের কথা বলেছিলেন, দেশবাসী এখন সেই ঐতিহাসিক ও শান্তিপূর্ণ নির্বাচনেরই সাক্ষী হচ্ছে। রাজধানীর কোথাও এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলেও তিনি নিশ্চিত করেন।

২০১৮ সালের নির্বাচনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, গত নির্বাচনে একই কেন্দ্রে ভোট দিতে এসে গেটেই জানতে পেরেছিলেন যে তাঁর ভোট ইতোমধ্যে দেওয়া হয়ে গেছে। দীর্ঘ ২৫ বছর ধরে মোহাম্মদপুর এলাকায় বসবাসকারী কমিশনার বলেন, সেই পরিস্থিতির সঙ্গে এবারের পরিবেশের তুলনা করলে পরিবর্তনটি ‘অকল্পনীয় সুন্দর’।

গুজব ও অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন ঘিরে সহিংসতা বা ভোট বন্ধ হওয়ার আশঙ্কা নিয়ে আগে থেকেই নানা গুজব ছড়ানো হয়েছিল। তবে বাস্তবে ভোটাররা নির্বিঘ্নে ও নির্ভয়ে কেন্দ্রে এসে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন।

ভোট পরবর্তী পরিস্থিতি নিয়েও আশাবাদ ব্যক্ত করেন ডিএমপি কমিশনার। তিনি জানান, প্রধান রাজনৈতিক দলগুলো ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় ফল ঘোষণার পর কোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা নেই বলে তিনি মনে করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ অন্যান্য বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার পাশাপাশি ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সূত্রে জানা গেছে, কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫৮৪ জন। সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত প্রথম আড়াই ঘণ্টায় প্রায় ১১ শতাংশ ভোট পড়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বৃদ্ধি পাবে। কেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং এখন পর্যন্ত কোনো অভিযোগ বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু