ভারতে গ্রেপ্তার হাদি হত্যার দুই আসামিকে দ্রুত দেশে ফেরানো হবে: আইজিপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ভারতে গ্রেপ্তার হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ দুইজনকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর গনি রোডে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

আইজিপি বলেন, 'পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।'

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর তথ্যের ভিত্তিতে হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেনকে (৩৪) ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আইজিপি আরও বলেন, 'মব সন্ত্রাসে জড়িতদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকাও ইতোমধ্যে তৈরি করা হয়েছে। খুব শিগগিরই তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হবে।'

তিনি বলেন, 'থানাগুলোতে ম্যাজিস্ট্রেসি ব্যবস্থা চালু করা গেলে অনেক বিষয়ের দ্রুত সমাধান সম্ভব হবে। জনগণ দ্রুত বিচার চায় উল্লেখ করে আইজিপি বলেন, প্রতিটি থানায় যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানো যায়, তাহলে অনেক সমস্যার দ্রুত নিষ্পত্তি করা যাবে।'

পুলিশের মহাপরিদর্শক বলেন, 'সমস্যা সমাধানে সবাইকে ইতিবাচকভাবে এগিয়ে আসতে হবে। পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়াতে ‘জিরো কমপ্লেইন থানা’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে আনার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু