সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাস ও অপরাধ দমনে যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে।

সোমবার (৯ মার্চ) ভোর ছয়টার দিকে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির প্রায় চার হাজার সদস্যের অংশগ্রহণে এ অভিযান শুরু হয়।

ভোরের আলো ফুটতেই অভিযান শুরু করে যৌথ বাহিনী। শুরুতে ড্রোন উড়িয়ে এলাকার বিভিন্ন স্পট চিহ্নিত করা হয়। এরপর পর্যায়ক্রমে সেনাবাহিনীর এপিসি ট্যাংক, পুলিশের জলকামান, সাঁজোয়া যান, ডগ স্কোয়াডসহ ভারি অস্ত্রে সজ্জিত একাধিক যানবাহন অভিযান এলাকায় প্রবেশ করে। অভিযানে অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।

র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধ ও সন্ত্রাসমুক্ত করতেই এই যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে সেনাবাহিনী, র‍্যাব-৭, র‍্যাব-১১, র‍্যাব-১৫, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ সদস্য এবং বিজিবি অংশ নিচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে রুকন ও ইয়াসিন বাহিনীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড় কেটে প্লট বিক্রি ও চাঁদাবাজির ঘটনা ঘটে আসছে। এসব নিয়ে প্রায়ই সংঘর্ষের ঘটনাও ঘটছে।

গত ১৯ জানুয়ারি ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিনকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালায় র‍্যাব। এ সময় ইয়াসিন বাহিনীর সদস্যরা র‍্যাব সদস্যদের ঘিরে মারধর করে এবং চারজনকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। এতে একজন র‍্যাব কর্মকর্তা নিহত হন।

দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। গত চার দশক ধরে সরকারি পাহাড় কেটে এখানে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনও পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য। এই দখল ও বাণিজ্য টিকিয়ে রাখতে এলাকায় গড়ে উঠেছে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী, যারা সার্বক্ষণিক সশস্ত্র পাহারা দিয়ে থাকে।

বর্তমানে জঙ্গল সলিমপুর এলাকায় প্রায় ২০ থেকে ২৫ হাজার বাড়িতে অন্তত দেড় লাখ মানুষের বসবাস রয়েছে। তাদের অধিকাংশই দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে এখানে বসতি গড়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু