গণভোটে 'হ্যাঁ' জয়ী হলেও জুলাই সনদের যেসব বিষয় বাস্তবায়ন হবে না

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জয়ের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট ১২ কোটি ৭৭ লাখ ভোটারের মধ্যে ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ভোটার গণভোটে অংশ নেন। প্রদত্ত ভোটের ৬০ শতাংশের বেশি ‘হ্যাঁ’ হওয়ায় সনদ কার্যকরের প্রক্রিয়া শুরু হচ্ছে।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যরাই একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। সংসদের প্রথম অধিবেশন থেকে ১৮০ কার্যদিবসের মধ্যে প্রস্তাবিত সাংবিধানিক সংশোধন বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকবে।

গণভোটে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে ৪৭টি সরাসরি সংবিধান সংশোধনসংক্রান্ত। তবে কয়েকটি প্রস্তাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অন্য কিছু দলের ‘নোট অব ডিসেন্ট’ থাকায় সেগুলো বাস্তবায়নে বাধ্যবাধকতা তৈরি হচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, যেসব প্রস্তাবে আপত্তি নেই, সেগুলো দ্রুত কার্যকর করা সম্ভব হবে।
উচ্চকক্ষ নিয়ে বিতর্ক

উচ্চকক্ষ গঠনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। গণভোটে উচ্চকক্ষের আসন বণ্টন আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে করার প্রস্তাব অনুমোদন পেয়েছে। তবে নির্বাচনী ইশতেহারে বিএনপি আসন সংখ্যার ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের কথা বলেছিল।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানিয়েছেন, গণভোটে সরাসরি যে প্রস্তাবের ওপর জনগণের মত নেওয়া হয়েছে, সেটিই প্রাধান্য পাবে। সে অনুযায়ী আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতেই উচ্চকক্ষ গঠনের বিষয়টি এগোবে।

গণভোটে অনুমোদিত গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, সংবিধানিক পদে নিয়োগে ত্রিপক্ষীয় কমিটি গঠন এবং সংসদ সদস্যদের মতপ্রকাশ ও ভোটদানে অধিক স্বাধীনতা নিশ্চিত করা।

তবে যেসব প্রস্তাবে বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি না থাকার বিধান। এই ধরনের প্রস্তাব বাস্তবায়নে বাধ্যবাধকতা থাকবে না বলে জানা গেছে।

জুলাই সনদ অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। পাশাপাশি নারী প্রতিনিধিত্ব ও বিরোধী দলের অংশগ্রহণ বৃদ্ধি, ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং স্থানীয় সরকারের ক্ষমতা সম্প্রসারণ, এসব সংস্কারও বাধ্যতামূলকভাবে বাস্তবায়নের আওতায় আসছে।

নির্বাচনে বিএনপি এককভাবে ২৯০ আসনে অংশ নিয়ে প্রায় ৫০ শতাংশ ভোট পেয়েছে। জোটগত হিসেবে বিএনপি নেতৃত্বাধীন জোট ৫১ শতাংশ এবং জামায়াত–এনসিপি জোট ৩৮ দশমিক ৫১ শতাংশ ভোট পেয়েছে।

উচ্চকক্ষ আসন সংখ্যার ভিত্তিতে গঠিত হলে বিএনপি জোট প্রায় ৭০টি আসন পেতে পারে। আর আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গঠন হলে তাদের আসন সংখ্যা দাঁড়াতে পারে ৫২ থেকে ৫৩টির মধ্যে।

সংবিধান বিশ্লেষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গণভোটে যেসব প্রস্তাব সরাসরি অনুমোদন পেয়েছে, সেগুলোই অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়িত হবে। রাজনৈতিক দলের ইশতেহারে থাকা কিন্তু গণভোটে সরাসরি অন্তর্ভুক্ত নয়—এমন প্রস্তাবগুলোর বাস্তবায়ন হবে পরোক্ষ বা রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি