বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পরিবর্তনকে ‘স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া’ হিসেবে দেখছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নতুন সরকারের অগ্রাধিকার ও কর্মসূচি বাস্তবায়নে যেখানে প্রয়োজন, সেখানেই পরিবর্তন আসবে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

বুধবার দুপুরে সরকার ড. আহসান এইচ মনসুর–এর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে অবশিষ্ট মেয়াদ বাতিল করে নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমান–কে নিয়োগ দেয়। বিকেল পৌনে চারটার দিকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এক প্রজ্ঞাপনে আহসান এইচ মনসুরের গভর্নর হিসেবে নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। অন্য প্রজ্ঞাপনে মো. মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়।

এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি নতুন সরকার এসেছে এবং সেই সরকারের নিজস্ব অগ্রাধিকার ও কর্মসূচি রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য শুধু বাংলাদেশ ব্যাংক নয়, বিভিন্ন ক্ষেত্রেই পরিবর্তন আনা হচ্ছে এবং ভবিষ্যতেও তা হবে।

তিনি আরও বলেন, সরকারের নীতিগত দিকনির্দেশনা কার্যকর করতে যেখানে প্রয়োজন হবে, সেখানেই পরিবর্তন আনা হবে। প্রয়োজনে আরও অনেক ক্ষেত্রেই এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে—এটিকে স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া হিসেবেই দেখা উচিত।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার একই বছরের ১৫ আগস্ট ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি