মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত ছাত্রদল নেতা জামিনে মুক্ত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
পূর্ববর্তী সরকার রাজনৈতিক প্রতিহিংসায় বারবার গ্রেফতার ও মামলার মুখোমুখি হতে হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কলাবাগান থানা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল ইসলাম সৈকত।

বুধবার (১৯ নভেম্বর) জামিনে মুক্তি পেয়ে এসব অভিযোগ করেন তিনি।

সৈকত বলেন, 'পূর্ববর্তী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির রাজনীতি করায় আমাকে পাঁচবার গ্রেফতার করা হয় এবং চার দফায় কারাগারে যেতে হয়।'

তার বিরুদ্ধে মোট ৩৯টি মামলা হয়েছিল, যার মধ্যে ৩৭টির নিষ্পত্তি হয়েছে। দুটি মামলায় আদালত তাকে সাড়ে ছয় বছরের কারাদণ্ড দেন। যদিও, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেন তিনি।

তিনি জানান, গত সোমবার (১৭ নভেম্বর) আদালতে আত্মসমর্পণ করতে গেলে তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। তবে দুই দিন পর, বুধবার (১৯ নভেম্বর) তিনি জামিনে মুক্তি পান।

জামিনের পর কারাগারের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, 'স্বৈরাচার শেখ হাসিনার সময় ছাত্রদল করাটাই যেন অপরাধ ছিল। পাঁচবার গ্রেফতার, চারবার জেল, হাসিনার ক্যাঙ্গারু কোর্ট আমাকে দুই মামলায় সাড়ে ছয় বছরের সাজা দেয়। আত্মসমর্পণ করতে গেলাম, তবুও আবার জেলে যেতে হলো। ওই দুই দিনই ছিল জীবনের সবচেয়ে ভয়ংকর সময়।”

মুক্তির পর তিনি ঢাকা–১০ আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম এবং তার সহধর্মিণী মেহনাজ মান্নানের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কলাবাগান ছাত্রদলের আহ্বায়ক সৈকত বলেন, 'অসীম ভাই আর আপা পরিবারের সদস্যের মতো পাশে দাঁড়িয়েছেন। তাদের আইনি সহায়তা ও মানসিক শক্তি না পেলে মুক্তি পাওয়া কঠিন হতো। অসীম ভাই শুধু আমার রাজনৈতিক নেতা নন, মানবিক অভিভাবক। কর্মীদের বিপদে তিনি যেভাবে পাশে থাকেন, তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখব।'

এছাড়া তিনি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের কলেজ, ইউনিট ও থানা পর্যায়ের নেতাকর্মী, পাশাপাশি বন্ধু–স্বজনদের প্রতিও কৃতজ্ঞতা জানান, যারা গ্রেফতার থেকে আদালত পর্যন্ত প্রতিটি ধাপে তাকে সহায়তা করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ