মহাকাশে অস্ত্র রাখার কথা প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র

A
অজ্ঞাত
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৪৪:০৪
ছবি: সংগৃহীত

মহাকাশে সামরিক সক্ষমতা ব্যবহারের বিষয়ে বড় ধরনের তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির কর্মকর্তারা প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন, পৃথিবীর কক্ষপথে মার্কিন মহাকাশভিত্তিক অস্ত্র মোতায়েন রয়েছে। তবে ওই অস্ত্রের প্রকৃতি, সক্ষমতা কিংবা কবে এটি কক্ষপথে পাঠানো হয়েছে এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সোমবার আয়োজিত ‘এয়ার, স্পেস অ্যান্ড সাইবার কনফারেন্সে’ বক্তব্য দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সেক্রেটারি ট্রয় মেইনক এ তথ্য জানান। তার ভাষ্য, সম্ভাব্য শত্রু হামলা থেকে মার্কিন সামরিক বাহিনীকে সুরক্ষিত রাখার প্রয়োজনেই কক্ষপথে এ ধরনের সক্ষমতা মোতায়েন করা হয়েছে।

মার্কিন সামরিক কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন, ভবিষ্যতের যুদ্ধে স্যাটেলাইটভিত্তিক যোগাযোগ ও নজরদারি ব্যবস্থা বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে রাশিয়া ও চীনের মহাকাশ সামরিক সক্ষমতা বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়ে ওয়াশিংটন নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে।

যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স জানিয়েছে, মহাকাশে প্রতিপক্ষের সক্ষমতা সীমিত করার ক্ষেত্রে কাইনেটিক ও নন-কাইনেটিক দুই ধরনের প্রযুক্তি ব্যবহারের সুযোগ রয়েছে। তবে বর্তমানে কক্ষপথে থাকা অস্ত্রটি ঠিক কোন প্রযুক্তির এবং কী ধরনের লক্ষ্যবস্তুতে এটি ব্যবহার করা যাবে, সে বিষয়ে পেন্টাগন কোনো বিস্তারিত তথ্য দেয়নি।

মহাকাশ সামরিক প্রযুক্তি নিয়ে গবেষণা করা রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (RUSI) বিশেষজ্ঞ ড. ব্লেডিন বোয়েন মনে করেন, প্রকাশ্যে আসা তথ্যের ভিত্তিতে অস্ত্রটির প্রকৃতি নিশ্চিতভাবে বলা কঠিন। এটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা রেডিও সিগন্যাল জ্যাম করার মতো কোনো ব্যবস্থা হতে পারে বলে ধারণা করছেন তিনি।

তার মতে, সরাসরি কোনো স্যাটেলাইটে আঘাত করে ধ্বংস করার সক্ষমতা থাকার সম্ভাবনা তুলনামূলক কম। কারণ এ ধরনের হামলায় মহাকাশে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ তৈরি হতে পারে, যা অন্যান্য স্যাটেলাইটের জন্যও বড় ঝুঁকি তৈরি করবে।

এদিকে যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা পরিকল্পনা ‘গোল্ডেন ডোম’-এর সঙ্গেও মহাকাশভিত্তিক সামরিক সক্ষমতার বিষয়টি যুক্ত করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রতিরক্ষা কাঠামোর গুরুত্বপূর্ণ উপাদান হবে মহাকাশভিত্তিক সক্ষমতা ও ইন্টারসেপ্টর ব্যবস্থা।

২০১৯ সালে প্রতিষ্ঠিত মার্কিন স্পেস ফোর্স এতদিন মূলত যোগাযোগ, নজরদারি ও সামরিক স্যাটেলাইট সুরক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিল। তবে প্রয়োজন হলে প্রতিপক্ষের মহাকাশ সক্ষমতা মোকাবিলায় আক্রমণাত্মক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও এই বাহিনীর রয়েছে বলে সংশ্লিষ্টদের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের এমন ঘোষণায় ইতোমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে চীন। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ওয়াশিংটনের প্রতি মহাকাশে সামরিক তৎপরতা বাড়ানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বেইজিংয়ের অভিযোগ, মহাকাশকে সংঘাতের নতুন ক্ষেত্রে পরিণত করার প্রবণতা বন্ধ করা প্রয়োজন।

আন্তর্জাতিক মহাকাশ আইনের ক্ষেত্রে ১৯৬৭ সালের চুক্তিতে গণবিধ্বংসী অস্ত্র কক্ষপথে মোতায়েন নিষিদ্ধ করা হয়েছে। তবে স্যাটেলাইট অকার্যকর বা ধ্বংস করার মতো অন্যান্য সামরিক প্রযুক্তি ওই নিষেধাজ্ঞার আওতায় সরাসরি পড়ে না। ফলে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনসহ পরাশক্তিগুলো দীর্ঘদিন ধরেই মহাকাশভিত্তিক সামরিক প্রযুক্তি উন্নয়নে কাজ করে আসছে।

মার্কিন স্পেস ফোর্সের দাবি, রাশিয়া ও চীন মহাকাশকে ভবিষ্যৎ সামরিক সংঘাতের সম্ভাব্য ক্ষেত্র হিসেবে বিবেচনা করে নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে। ওয়াশিংটনের সাম্প্রতিক স্বীকারোক্তি সেই প্রতিযোগিতাকে আরও প্রকাশ্য করে তুলেছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা