গাঁজাসহ হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী

ইবি প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১৮:৩৯

গাঁজা সেবনের অবস্থায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সেল। আটককৃতরা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী সুফিয়ান ও একই বিভাগের নাহিদুজ্জামান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠের পশ্চিম এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থীরা কেন্দ্রীয় ক্রিকেট মাঠসংলগ্ন অন্ধকার স্থানে বসে গাঁজা প্রস্তুত করছিলেন। একপর্যায়ে নিরাপত্তা সেলের এক কর্মী তাঁদের হাতেনাতে গাঁজাসহ ধরে। পরে তাঁদের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। বিভাগের চেয়ারম্যানের অবগতির ভিত্তিতে মঙ্গলবার প্রক্টর অফিসে মিটিং ডাকা হয়েছে।

সাংবাদিকদের উপস্থিতিতে প্রক্টরিয়াল বডির জিজ্ঞাসাবাদে আটককৃত দুই শিক্ষার্থী বলেন, আমরা এটা অন্যায় কাজ করেছি। আমরা নিয়মিত সেবন করি না। গাঁজা সরবরাহের সঙ্গে যারা জড়িত ছিল, এমন কয়েকজনের নামও দিয়েছেন তাঁরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স। যার কাছে পাওয়া যায়, তার বিরুদ্ধেই অ্যাকশনে যাওয়া হবে। প্রক্টরিয়াল বডি সহ আমাদের নিরাপত্তাকর্মীরা সারা রাত সজাগ থাকে। কেউ অন্যায় কাজ করার সুযোগ পাবে না। ওই শিক্ষার্থীদের ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের সভাপতিকে অবহিত করা হয়েছে। দিনে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড