সৌদি আরবের ৩ শহরে জরুরি সতর্কতা জারি

সদ্য সংবাদ ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০২:০০
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের তিন গুরুত্বপূর্ণ শহর জেদ্দা, মক্কা ও তায়েফে সম্ভাব্য ঝুঁকির কথা জানিয়ে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ সতর্কবার্তা দেওয়া হয়।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম ফর ইমার্জেন্সিসের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের কাছে সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়েছে। তবে ঠিক কী ধরনের হুমকি বা সম্ভাব্য বিপদের কারণে এই সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সতর্কতার পর বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভবনের ভেতরের নিরাপদ কক্ষে অবস্থান করার পাশাপাশি জানালা থেকে দূরে থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার কথা বলা হয়েছে।

এ ছাড়া খোলা জায়গা, ছাদ, বারান্দা ও জানালার কাছাকাছি অবস্থান না করতে বলা হয়েছে। বাইরে থাকা ব্যক্তিদের দ্রুত কোনো নিরাপদ ভবনে প্রবেশ করতে অথবা শক্ত কোনো স্থাপনার আড়ালে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

গাড়িচালকদের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সতর্কবার্তা পাওয়ার পর সেতু ও উঁচু স্থাপনা থেকে দূরে নিরাপদ স্থানে গাড়ি থামানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ভিড়পূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

সরকারি বিভিন্ন মাধ্যম থেকে দেওয়া পরবর্তী নির্দেশনা অনুসরণ করতেও নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সিভিল ডিফেন্স।

এদিকে সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার মধ্যেই পশ্চিমাঞ্চলের এই তিন শহরে সতর্কতা জারি করা হলো। গত কয়েক দিনে সৌদি ভূখণ্ড ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এর পাল্টা জবাবে ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে সৌদি বাহিনীও হামলা চালিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ