হুথিদের পরাজিত করতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব

সদ্য সংবাদ ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৩১:৩৮
ছবি: সংগৃহীত

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মোকাবিলায় ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা সহায়তা নেওয়ার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এ বিষয়ে রিয়াদ ও তেলআবিবের মধ্যে যোগাযোগ স্থাপনে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মধ্যস্থতা করছে বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কূটনৈতিক ও সামরিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, হুথিদের সামরিক সক্ষমতা ও তৎপরতা সম্পর্কে ইসরায়েলের কাছ থেকে তথ্য সংগ্রহ করাই সৌদি আরবের মূল উদ্দেশ্য। এসব গোয়েন্দা তথ্য ব্যবহার করে হুথিদের সম্ভাব্য হামলা মোকাবিলা এবং নিজেদের নিরাপত্তা জোরদারের পরিকল্পনা করতে চায় রিয়াদ।

সূত্রের বরাত দিয়ে ইসরায়েল হায়োম জানিয়েছে, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্টকমের সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি হুথিদের বিষয়ে ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা সহায়তা পাওয়ার বিষয়টিও এই উদ্যোগের আওতায় রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

তবে শুধু ইসরায়েল নয়, হুথিদের মোকাবিলায় মিসর এবং উপসাগরীয় অঞ্চলের অন্যান্য আরব দেশের কাছ থেকেও সহযোগিতা চেয়েছে সৌদি আরব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে রিয়াদের এমন উদ্যোগের বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সেন্টকমের কাছ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, হুথিদের বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপে না জড়ানোর জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা দেশটির রাজনৈতিক নেতৃত্বকে পরামর্শ দিয়েছেন।

দুটি সূত্রের বরাত দিয়ে হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক কর্মকর্তারা মনে করছেন, হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নিলে দেশটি সৌদি আরব ও হুথিদের মধ্যকার সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

তাই সামরিক হস্তক্ষেপের পরিবর্তে হুথিদের মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের রাজনৈতিক উদ্যোগে নিজেদের ভূমিকা সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ