মেসিদের মুখোমুখি হওয়ার অপেক্ষায় রোনালদো

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
প্রায় দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্যবার তুলনায় এসেছেন লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। তবে জাতীয় দলের জার্সিতে কখনোই বড় কোনো টুর্নামেন্টে মুখোমুখি হওয়া হয়নি দুই মহাতারকার। চলতি বিশ্বকাপে সেই বহুল প্রতীক্ষিত দ্বৈরথের সম্ভাবনা তৈরি হয়েছে।

সমীকরণ মিললে কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হতে পারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পর্তুগাল। এমন সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন রোনালদো। তার মতে, মেসি ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ হলে সেটি হবে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ এক উপলক্ষ।

হিউস্টনে মঙ্গলবার রাতে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে উঠে গেছে পর্তুগাল। দুই দলই যদি নিজেদের গ্রুপে শীর্ষস্থান ধরে রেখে নকআউট পর্বে ওঠে এবং শেষ ৩২ ও শেষ ১৬-এর বাধা পেরোয়, তাহলে শেষ আটে দেখা হয়ে যেতে পারে আর্জেন্টিনা ও পর্তুগালের।

উজবেকিস্তানের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে সম্ভাব্য সেই লড়াই নিয়ে প্রশ্ন করা হলে রোনালদো বলেন, “আমি জানি না, এই প্রশ্নের উত্তর কীভাবে দেব। তবে হ্যাঁ, এটি দারুণ ব্যাপার হবে।”

তিনি আরও বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আজকের ম্যাচে জয় পাওয়া। এখন সামনে যা আছে, তার জন্য আমরা প্রস্তুত। আমাদের মূল লক্ষ্য ছিল গ্রুপ পর্ব পার হওয়া, আমরা সেটি করতে পেরেছি।”

বিশ্বকাপের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি পর্তুগাল। শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করতে হয় তাদের। সেই ম্যাচের পর সমালোচনার মুখে পড়েন রোনালদোও।

উজবেকিস্তানের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনের পর পর্তুগিজ অধিনায়ক জানান, গত সপ্তাহটি তার জন্য ছিল অত্যন্ত কঠিন।

রোনালদো বলেন, “ঈশ্বর তাদেরই সাহায্য করেন, যারা কঠোর পরিশ্রম করে। আমি জানতাম, আমার সতীর্থরাও আমাকে সাহায্য করবে। এটি ছিল একটি কঠিন এবং অন্ধকার সময়। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল, যেন আমি ফুটবল থেকেই অবসর নিয়ে ফেলেছি।”

তিনি আরও বলেন, “আমি কখনো হাল ছাড়িনি। কারণ আমি সবসময় বিশ্বাস করি কঠোর পরিশ্রমই সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি। সময়টা কঠিন ছিল, সেটা স্বীকার করছি। তবে আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি।”

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী রোববার ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। সেই ম্যাচেও জয়ের ধারা ধরে রেখে নকআউট পর্বে আত্মবিশ্বাস নিয়ে পা রাখতে চায় রোনালদোর দল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা