কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের, উত্তেজনা বাড়ছে দ্বিগুণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবার উপসাগরীয় দেশ কুয়েতেও ছড়িয়ে পড়েছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করছে। একই সঙ্গে দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতে শোনা যাওয়া বিস্ফোরণের শব্দগুলো মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুর হামলা প্রতিহতের ফল।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি বিবেচনায় জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি এবং দীর্ঘদিনের শান্তি আলোচনার মধ্যেই গত তিন দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ইরানে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালির কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসে একটি সামরিক স্থাপনায় হামলা চালানোর পাশাপাশি তারা হুমকি সৃষ্টি করা চারটি ইরানি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ ভূপাতিত করেছে। সেন্টকমের দাবি, ওই স্থাপনায় পঞ্চম একটি ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল।

ওয়াশিংটন এই হামলাকে সীমিত, প্রতিরক্ষামূলক এবং যুদ্ধবিরতি রক্ষার অংশ হিসেবে দাবি করলেও, বিশ্লেষকদের মতে এটি বিদ্যমান যুদ্ধবিরতির ভবিষ্যৎকে নতুন করে ঝুঁকির মুখে ফেলতে পারে।

এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) পাল্টা পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেছে। আধা-সরকারি তাসনিম বার্তাসংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, তাদের ওপর হামলার “উৎস” হিসেবে চিহ্নিত একটি মার্কিন বিমানঘাঁটিতে স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে পাল্টা আঘাত হানা হয়েছে, যদিও ঘাঁটির অবস্থান উল্লেখ করা হয়নি। আইআরজিসি-ঘনিষ্ঠ গণমাধ্যম আরও দাবি করেছে, হরমুজ প্রণালিতে একটি মার্কিন মালবাহী জাহাজকে পিছু হটতে বাধ্য করা হয়েছে।

এই উত্তেজনার কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার চাপ তৈরি হয়েছে।

সূত্র: আলজাজিরা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা