খামেনির জানাজা কবে, জানাল ইরান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজার অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে।  তেহরানের মেয়র আলিরেজা জাকানি বৃহস্পতিবার (১১ জুন) এ তথ্য জানান। 

আলিরেজা জাকানি বলেন, খামেনির শেষকৃত্য জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের শুরুর দিকে অনুষ্ঠিত হবে।

এর আগে ইরান ঘোষণা দিয়েছিল, ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের শুরুতে তিন দিনের এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠান আয়োজন করা হবে। তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সে প্রকাশিত এক বিবৃতিতে মেয়র জাকানি বলেন, মহররমের প্রথম ১০ দিনের পর অনুষ্ঠানটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ হিসেবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য মহররমের দ্বিতীয় ১০ দিনের মধ্যে, অর্থাৎ ২৬ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তেহরান কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, খামেনির শেষকৃত্যে প্রায় ২ কোটি মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।

আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি টানা ৩৬ বছর ছয় মাস এ পদে অধিষ্ঠিত ছিলেন।

তথ্যসূত্র: জিও নিউজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা