কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি আর নেই

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। রোববার (১২ জুলাই) দেশটির আমিরে দেওয়ান তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে আমিরে দেওয়ান গভীর শোক প্রকাশ করে জানায়, সাবেক আমির ও ‘ফাদার আমির’ শেখ হামাদ বিন খলিফা আল থানি সকালে ইন্তেকাল করেছেন। তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।

শেখ হামাদ ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে জ্বালানি-সমৃদ্ধ কাতার অর্থনীতি, অবকাঠামো, শিক্ষা ও কূটনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির প্রভাব বহুগুণ বৃদ্ধি পায়।

তাঁর শাসনামলেই কাতারের প্রথম স্থায়ী সংবিধান প্রণয়ন, পৌরসভা নির্বাচন চালু এবং নারীদের ভোটাধিকার ও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা হয়। এছাড়া ১৯৯৬ সালে তাঁর জারি করা ডিক্রির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

২০১৩ সালে শেখ হামাদ স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন তাঁর ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে। এরপর থেকেই বর্তমান আমির হিসেবে দেশ পরিচালনা করছেন শেখ তামিম।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি