জুনে নির্যাতনের শিকার ৩৩৩ নারী ও কন্যাশিশু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
চলতি বছরের জুন মাসে দেশে মোট ৩৩৩ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদ ১৫টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করেছে।

বুধবার (১ জুলাই) সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত প্রতিবেদনে জানানো হয়, জুন মাসে ১০০ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ৭২ জন কন্যাশিশু ও ২৮ জন নারী। এছাড়া ২৪ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হন। ধর্ষণের পর সাত কন্যাশিশুকে হত্যা করা হয়েছে এবং ধর্ষণের কারণে এক কন্যাশিশু আত্মহত্যা করেছে। একই সময়ে ৩৪টি ধর্ষণচেষ্টার ঘটনাও নথিভুক্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যৌন সহিংসতার শিকার হয়েছেন ৪৩ জন, যার মধ্যে যৌন নিপীড়নের শিকার ১১ জন, উত্ত্যক্তকরণের শিকার ২৯ জন এবং সাইবার সহিংসতার শিকার তিনজন।

জুন মাসে ৫৪ জন নারী ও কন্যাশিশু হত্যার শিকার হয়েছেন। এছাড়া ৩৩ জনের রহস্যজনক মৃত্যু, ১২ জনের আত্মহত্যা এবং চারজনের হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগ রয়েছে দুটি ঘটনায়।

এ ছাড়া এসিডদগ্ধ হয়েছেন দুজন, অগ্নিদগ্ধ হয়েছেন একজন নারী। যৌতুক-সংক্রান্ত নির্যাতনের পাঁচটি ঘটনার মধ্যে চারজন নারী নিহত হয়েছেন। পারিবারিক সহিংসতায় চারজন, গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন দুজন কন্যাশিশু, যার একজন নিহত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জুনে পাঁচ কন্যাশিশু অপহরণের শিকার হয়েছে এবং আরও পাঁচটি অপহরণচেষ্টার ঘটনা ঘটেছে। এছাড়া দুই কন্যাশিশু পাচারের শিকার, ১৯ জন শারীরিক নির্যাতনের শিকার এবং একটি বাল্যবিবাহের চেষ্টার ঘটনাও নথিভুক্ত হয়েছে। বিভিন্ন অন্যান্য ধরনের সহিংসতায় আরও সাতজন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা