জাল ভোট দিতে বিপুল বোরকা-নিকাব প্রস্তুত করেছে একটি দল: মাহদী আমিন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, লক্ষ্মীপুরে ওই দলের নেতাদের নির্দেশে ভোটের সিল তৈরি হওয়ার ঘটনায় একজন প্রিন্টিং প্রেসের মালিক গ্রেপ্তার হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
 
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
 
মাহদী আমিন বলেন,' বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া গেছে যে ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুলসংখ্যক বোরকা ও নিকাব প্রস্তুত করা হয়েছে। প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট প্রার্থীর সঙ্গে এই ঘটনার সরাসরি সংযোগও পাওয়া গেছে। আমি আইনের আওতায় সকলকে আনার দাবি জানাই।'
 
বিএনপি পক্ষ থেকে নির্বাচন কমিশনকে আহ্বান জানানো হয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রের নারী কক্ষে পর্যাপ্ত নারী পোলিং অফিসার নিশ্চিত করতে এবং ভোটার শনাক্তকরণের সময় মুখ খোলা রাখার নির্দেশনা মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই এই নির্দেশনা জারি করেছে।
 
মাহদী আমিন বলেন, 'ওই রাজনৈতিক দল বাড়ি বাড়ি গিয়ে ন্যাশনাল আইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে এবং অতিরিক্ত ব্যালট ছাপানোর প্রস্তুতিও রয়েছে। রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে ওই দলের এক নেতার বাড়ি থেকে ক্রিকেট খেলার ১৫২টি স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে, যা নির্বাচনকে প্রভাবিত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখা হচ্ছে।'
 
তিনি আরও অভিযোগ করেন, 'আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগেও অনিয়ম রয়েছে। “পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা)” সংস্থা যে ১০ হাজারের বেশি পর্যবেক্ষক নিয়োগ পেয়েছে, অথচ বাস্তবে তাদের কার্যক্রম মাত্র একজন কর্মীর মাধ্যমে পরিচালিত হচ্ছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী