ইউরেনিয়াম ইস্যুতে পাত্তাই পাচ্ছেন না ট্রাম্প, মোজতবা খামেনির কড়া হুশিয়ারি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কোনোভাবেই দেশের বাইরে পাঠানো যাবে না বলে কঠোর নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ইরানের দুটি উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এতে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবি প্রত্যাখ্যান করে তেহরান আরও কঠোর অবস্থানে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টার জন্য বড় ধরনের ধাক্কা হতে পারে। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন দাবি করে আসছে, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বিদেশে সরিয়ে নিতে হবে, যাতে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে।

এদিকে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ট্রাম্প তাদের আশ্বস্ত করেছেন যে সম্ভাব্য যেকোনো শান্তিচুক্তিতে ইরানের ইউরেনিয়াম মজুদ বিদেশে পাঠানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামের মজুদ ইরানের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়েও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে ইরানের অবস্থান এখন পুরোপুরি বিপরীত। নাম প্রকাশ না করার শর্তে এক ইরানি সূত্র জানিয়েছে, দেশটির শীর্ষ নেতৃত্ব ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে পূর্ণ ঐকমত্য রয়েছে— সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো অবস্থাতেই বিদেশে পাঠানো হবে না।

ইরানি কর্মকর্তাদের আশঙ্কা, ইউরেনিয়ামের মজুদ বাইরে পাঠানো হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরাইলের সম্ভাব্য হামলার মুখে দেশটি আরও দুর্বল হয়ে পড়বে। তাই জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা এই অবস্থান থেকে সরে আসতে রাজি নয়।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া, তেহরানের প্রক্সি মিলিশিয়াদের প্রতি সমর্থন বন্ধ করা এবং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত তিনি চলমান সংঘাতকে শেষ হয়েছে বলে মনে করবেন না।

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে হোয়াইট হাউস ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মন্তব্য চাওয়া হলেও কোনো পক্ষই তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

সূত্র: রয়টার্স

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা