ইতালিতে ত্রিপল হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে বাংলাদেশি নাগরিককে খুঁজছে পুলিশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

ইতালির রাজধানী রোমের ভিয়া মন্তিগ্লিও ৩৫ নম্বরের একটি আবাসিক ফ্ল্যাটে সংঘটিত তিন বাংলাদেশির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে দেশটির পুলিশ।

রোমের পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের বিশেষ নির্দেশনায় ইতালির রাষ্ট্রীয় পুলিশ তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এবং দেশটির মূলধারার গণমাধ্যমে পলাতক ওই সন্দেহভাজনের ছবি প্রকাশ করে।

পুলিশ সূত্রে জানা যায়, রোমে সংঘটিত এই ত্রিপল হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত হলেন ১৯৮৩ সালের ১০ মে বাংলাদেশে জন্মগ্রহণকারী ৪৩ বছর বয়সী শাহাদাত হোসেন

বর্তমানে রোম কুয়েস্তুরার বিশেষায়িত তদন্ত ইউনিট ‘স্কোয়াড্রা মোবাইল’  (পুলিশের বিশেষ তদন্ত ইউনিট)মামলাটির সার্বিক তদন্ত কার্যক্রম অত্যন্ত সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে পরিচালনা করছে।

পুলিশ প্রশাসন জানিয়েছে, পলাতক এই সন্দেহভাজনকে গ্রেপ্তারের লক্ষ্যে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে। তাঁর অবস্থান বা গতিবিধি সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে তা অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

এ জন্য বিশেষ পুলিশ হেল্পলাইন ৩৩৪৬৯০৩২৯৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা