ইরানের ওপর আবারও যুক্তরাষ্ট্রের হামলা শুরু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক স্থাপনায় নতুন দফায় বিমান হামলা চালানোর দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (৮ জুলাই) এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, নির্ভুল অস্ত্র ব্যবহার করে ইরানের ভেতরে ৮০টির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালানো হয়েছে।

সেন্টকমের দাবি, অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্টেশন এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ইরানের সামরিক সক্ষমতায় বড় ধরনের আঘাত হেনেছে বলে দাবি ওয়াশিংটনের।

মার্কিন বাহিনী আরও জানায়, আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচলে হামলার সক্ষমতা কমাতে হরমুজ প্রণালী ও আশপাশের এলাকায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ৬০টির বেশি ছোট যুদ্ধজাহাজ ও স্পিডবোটেও হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য, বৈশ্বিক বাণিজ্যপথের নিরাপত্তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

সেন্টকমের দাবি, মঙ্গলবার হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তিনটি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবেই এই বিমান অভিযান চালানো হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের এ অভিযোগের বিষয়ে ইরান এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। দেশটি বাণিজ্যিক জাহাজে হামলার দায় স্বীকার বা অস্বীকার—কোনোটিই করেনি।

সূত্র: আল জাজিরা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা