ইরান যুদ্ধে ৪২টি যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে আমেরিকা: মার্কিন কংগ্রেসের প্রতিবেদন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
চলমান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি অত্যাধুনিক সামরিক বিমান ও ড্রোন ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেসের স্বাধীন গবেষণা সংস্থা কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)। সংস্থাটির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতি ও গোপনীয়তার কারণে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে।

এর আগে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছিল, ইরানে পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’-তে যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৯ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৪৮ হাজার কোটি টাকা।

গত ১২ মে মার্কিন কংগ্রেসের এক শুনানিতে পেন্টাগনের অর্থপ্রধান জুলস হার্স্ট বলেন, যুদ্ধক্ষেত্রে ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম মেরামত এবং ধ্বংস হওয়া যুদ্ধবিমানের পরিবর্তে নতুন বিমান যুক্ত করতেই ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সিআরএসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে ২৪টি এমকিউ-৯ রিপার ড্রোন, ৪টি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান, একটি এফ-৩৫এ লাইটনিং-২ স্টিলথ ফাইটার জেট, একটি এ-১০ থান্ডারবোল্ট-২ গ্রাউন্ড অ্যাটাক বিমান, ৭টি কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার, একটি ই-৩ সেন্ট্রি আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণ বিমান, ২টি এমসি-১৩০জে কমান্ডো-২ বিশেষ অভিযানের বিমান, একটি এইচএইচ-৬০ডব্লিউ জলি গ্রিন-২ উদ্ধারকারী হেলিকপ্টার এবং একটি এমকিউ-৪সি ট্রাইটন নজরদারি ড্রোন।

তবে পেন্টাগন বা মার্কিন সেন্ট্রাল কমান্ড এখন পর্যন্ত যুদ্ধের ক্ষয়ক্ষতির কোনো পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। সিআরএস জানিয়েছে, তারা প্রতিরক্ষা দপ্তর, সেন্ট্রাল কমান্ডের বিভিন্ন বিবৃতি এবং গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে এই তথ্য প্রস্তুত করেছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মাধ্যমে ইরান যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তিত্ব নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে ৮ এপ্রিল দুই পক্ষের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়।

এদিকে সিআরএসের প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। তিনি দাবি করেন, দুই মাসের সরাসরি যুদ্ধ থেকে ইরান মার্কিন সামরিক শক্তি ও দুর্বলতা সম্পর্কে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় সামরিক অভিযান শুরু করলে মার্কিন বাহিনী আরও বড় বিস্ময়ের মুখোমুখি হবে।

এক্সে দেওয়া পোস্টে আরাঘচি লেখেন, ইরানের সশস্ত্র বাহিনী বিশ্বের প্রথম সামরিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টিলথ ফাইটার জেট ভূপাতিত করার সক্ষমতা দেখিয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ভবিষ্যতে যুদ্ধ শুরু হলে ইরান আরও বড় প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা