ইরান যুদ্ধ নিয়ে ফোনালাপে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ, ‘দিশাহারা’ নেতানিয়াহু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ইরান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। সাম্প্রতিক ফোনালাপেও দুই নেতার মধ্যে উত্তেজনাপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যম।

সিএনএন ও টাইমস অব ইসরায়েলের পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তাদের বরাতে এই তথ্য পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক সূত্র দাবি করেছে, ফোনালাপের পর নেতানিয়াহু বেশ দিশাহারা হয়ে পড়েন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে প্রথম ফোনালাপটি হয় রোববার। তখন যুক্তরাষ্ট্র ইরানে সম্ভাব্য নতুন হামলার প্রস্তুতি নিচ্ছিল। অভিযানের সম্ভাব্য নাম ছিল ‘অপারেশন স্লেজহ্যামার’। তবে সেই আলোচনার প্রায় ২৪ ঘণ্টা পর ট্রাম্প হামলা স্থগিতের ঘোষণা দেন। তিনি জানান, উপসাগরীয় দেশগুলোর অনুরোধে আপাতত হামলা বন্ধ রাখা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক চুক্তির অগ্রগতির বিষয়েও ইঙ্গিত দেন তিনি।

ট্রাম্পের এই অবস্থানে অসন্তোষ প্রকাশ করেন নেতানিয়াহু। এরপর মঙ্গলবার দ্বিতীয় দফায় দুই নেতার মধ্যে ফোনালাপ হয়। সিএনএনের দাবি, ট্রাম্প হামলা স্থগিত রাখার পক্ষে থাকলেও নেতানিয়াহু মনে করেন, সামরিক অভিযান বিলম্বিত হলে ইরান আরও শক্তিশালী অবস্থানে পৌঁছে যাবে।

এক মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, নেতানিয়াহু ট্রাম্পকে বলেন, পরিকল্পিত হামলা স্থগিত করা ভুল সিদ্ধান্ত হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী অভিযান চালানো উচিত ছিল।

ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে, প্রায় এক ঘণ্টাব্যাপী ফোনালাপে নেতানিয়াহু ট্রাম্পকে সামরিক পদক্ষেপে এগিয়ে যাওয়ার জন্য চাপ দেন। অন্যদিকে ট্রাম্প সম্ভাব্য চুক্তির আশায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেয়েছেন। এতে দুই নেতার অবস্থানগত পার্থক্য আরও স্পষ্ট হয়ে ওঠে।

ফোনালাপ নিয়ে মন্তব্য জানতে সিএনএন হোয়াইট হাউস এবং টাইমস অব ইসরায়েল নেতানিয়াহুর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করলেও কোনো পক্ষই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।

এদিকে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে অ্যাক্সিওসের বরাত দিয়ে বলা হয়, ইরান ইস্যুতে ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে নেতানিয়াহু চরম উদ্বেগে রয়েছেন।

ফোনালাপের কয়েক ঘণ্টা পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে আমি যা চাইব, নেতানিয়াহু তাই করবেন।”

এই মন্তব্যের পর ইসরায়েলে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের দাবি, ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে গিয়ে নেতানিয়াহু এমন অবস্থায় পৌঁছেছেন, যেখানে তিনি স্বাধীনভাবে অবস্থান নেওয়ার সক্ষমতা হারাচ্ছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা