ইলিয়াস আলী গুমে সম্পৃক্ততা রয়েছে জিয়াউল আহসানের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
২০১২ সালে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান জড়িত ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন তার সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস।

রোববার (২১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দেওয়া জবানবন্দিতে ইমরুল কায়েস বলেন, গুম, হত্যা এবং লাশ গুম করার একাধিক ঘটনায় জিয়াউল আহসান সরাসরি জড়িত ছিলেন এবং বিভিন্ন অভিযানে তিনি নিজেও উপস্থিত ছিলেন।

তিনি আরও দাবি করেন, গুমের পর কিছু ক্ষেত্রে আসামিদের হত্যা করে টঙ্গীর রেললাইনের ওপর লাশ ফেলে রাখা হতো, আবার কিছু ঘটনাকে ‘জলদস্যু’ বা ‘সন্ত্রাসী অভিযান’ হিসেবে উপস্থাপন করা হতো। তার ভাষ্য অনুযায়ী, সুন্দরবনের গহীন এলাকায় এবং পোস্তগোলা–বুড়িগঙ্গা এলাকায়ও এ ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

জবানবন্দিতে তিনি বলেন, ২০১২ সালের ১৭ এপ্রিল বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়। এ ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর নির্দেশে জিয়াউল আহসান ভূমিকা রাখেন বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও দাবি করেন, গুম–খুনের একাধিক ঘটনায় অন্তত ৩০ জনকে হত্যার ঘটনাও তার জানা আছে, যার বিভিন্ন প্রক্রিয়ায় জিয়াউল আহসান ও তার সংশ্লিষ্ট টিম জড়িত ছিল।

এদিকে ট্রাইব্যুনালের প্রসিকিউশন পক্ষ দাবি করেছে, এসব গুম ও হত্যাকাণ্ডের পেছনে জিয়াউল আহসান ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে কাজ করেছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জিয়াউল আহসানের আইনজীবী। তারা বলেন, উপস্থাপিত জবানবন্দি ভিত্তিহীন এবং আইনি প্রক্রিয়ায় এর যথাযথ জবাব দেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি