ইব্রাহিম (আ.)-এর সমাধিস্থল মসজিদে আজান দিতে দিচ্ছে না ইসরায়েল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের হেবরনে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে টানা পাঁচদিন ধরে আজান দিতে দিচ্ছে না ইসরায়েলি কর্তৃপক্ষ। মসজিদটির পাশেই হযরত ইব্রাহিম (আ.)-এর সমাধি অবস্থিত।

ফিলিস্তিনিদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ইসরায়েলি সেনা ও পুলিশ ইব্রাহিমি মসজিদে প্রবেশ এবং ইবাদত পালনে নানা ধরনের বাধা সৃষ্টি করে আসছে। আজান বন্ধ রাখার ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ বলে তারা মনে করছে।

এদিকে আগামী ১২ দিনের জন্য মসজিদের পরিচালক শেখ মুতাজ আবু সেনিনেহ এবং কাস্টডিয়ানদের প্রধান হাম্মাম আবু মুরখিয়ার মসজিদে প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল।

ফিলিস্তিনি একটি সূত্র জানায়, গত রোববার থেকে মসজিদের মুয়াজ্জিনকে আজান দিতে বাধা দেওয়া হচ্ছে। ফলে তিনি নির্ধারিত স্থানে গিয়ে আজান দিতে পারছেন না।

অন্যদিকে ইসরায়েলি একটি সূত্রের দাবি, মসজিদ প্রাঙ্গণে সংস্কারকাজ চলায় সাময়িকভাবে আজান বন্ধ রাখা হয়েছে। তাদের ভাষ্য, মসজিদের উন্মুক্ত অংশে ছাদ নির্মাণের কাজ চলছে।

তবে ফিলিস্তিনি সূত্র বলছে, মসজিদে নামাজ আদায়ের অনুমতি থাকলেও যেখান থেকে আজান দেওয়া হয়, সেই অংশটি ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকায় মুয়াজ্জিনকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

১৯৯৪ সালে এক মার্কিন-ইসরায়েলি অবৈধ বসতিস্থাপনকারী ইব্রাহিমি মসজিদে ঢুকে মুসল্লিদের ওপর গুলি চালালে ২৯ জন নিহত হন। ওই ঘটনার পর ইসরায়েল মসজিদটিকে দুই ভাগে বিভক্ত করে। এর প্রায় ৬০ শতাংশ অংশ ইহুদিদের এবং বাকি ৪০ শতাংশ মুসলিমদের ব্যবহারের জন্য নির্ধারণ করা হয়। এরপর থেকে ধীরে ধীরে মসজিদটির ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও জোরদার হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা