হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে নাগেশ্বরীতে ব্রাক সীডের কর্মশালা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বাজারের মেজর মার্কেট হলরুমে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) সকাল ১১টায় ব্র্যাক সিডের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাক সিড কুড়িগ্রামের টেরিটরি সেলস অফিসার (টিএসও) মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক সিডের আঞ্চলিক ব্যবস্থাপক মো. রশীদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার। তিনি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং উন্নত জাতের ধানবীজ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।

কর্মশালায় ব্র্যাক সিডের হাইব্রিড ধানবীজ ‘রাজা’, ‘মুক্তি-১’ ও ‘ব্র্যাক ধান-১’-এর গুণাগুণ, ফলন ক্ষমতা, রোগবালাই সহনশীলতা এবং চাষাবাদ পদ্ধতি সম্পর্কে স্থানীয় কৃষকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি আধুনিক উৎপাদন কলাকৌশল অনুসরণ করে অধিক ফলন অর্জনের বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা করা হয়।

বক্তারা বলেন, কৃষির ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং কৃষকদের লাভজনক উৎপাদন নিশ্চিত করতে উন্নতমানের বীজ ব্যবহারের গুরুত্ব অপরিসীম। তারা ব্র্যাক সিডের উন্নতমানের ধানবীজ ব্যবহারের প্রতি কৃষকদের গুরুত্বারোপ করেন এবং সঠিক পরিচর্যা ও আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অধিক ফলন অর্জনের আহ্বান জানান।

কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকরা ধান চাষের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। এছাড়াও উপস্থিত কৃষকদের মাঝে হাইব্রিড ধানবীজ ‘রাজা’ বিতরন করা হয়। এ সময় কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত কৃষি ও ব্র্যাক সিডের কর্মকর্তারা। কর্মশালাটি কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত জাতের ধানবীজ ব্যবহারে আগ্রহ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি সদ্য. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি সদ্য. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা