সারাদেশ

বাগেরহাটের ডিসি ও এসপিকে হুমকি, বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে গালাগাল

বাগেরহাটের ডিসি ও এসপিকে হুমকি, বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে গালাগাল

বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) ফোন করে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার একাধিক বিদেশি নম্বর থেকে তাঁদের দাপ্তরিক হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল এবং হুমকি দেওয়া হয়। এদিকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার ফেসবুক আইডি থেকে পুলিশ সুপারকে ফোন করে গালাগাল ও হুমকি দেওয়ার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র নিশ্চিত করেছে, ভিডিওতে থাকা অডিও কথোপকথনটি সত্য।

২৫ জুলাই, ২০২৬
বিএনপির মাঠে ভোট না থাকায় দিশেহারা আচরণ করছে: জামায়াত নেতা

বিএনপির মাঠে ভোট না থাকায় দিশেহারা আচরণ করছে: জামায়াত নেতা

জেলা জামায়াতের আমীর ও লক্ষ্মীপুর-২ (সদর আংশিক ও রায়পুর) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী রুহুল আমীন ভূঁইয়া বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, মাঠপর্যায়ের বাস্তবতায় বিএনপি হতাশ হয়ে পড়েছে। তাঁর দাবি, মাঠে ভোট না থাকায় তারা দিশেহারা আচরণ করছে।

২৫ জুলাই, ২০২৬
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আ.লীগকে রাজনীতির সুযোগ দেবেন’

‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আ.লীগকে রাজনীতির সুযোগ দেবেন’

নির্বাচনী পথসভায় যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির প্রার্থী রশীদ আহমাদের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাঁকে আওয়ামী লীগের ভোটারদের উদ্দেশে বলতে শোনা যায়, “তারেক রহমান প্রধানমন্ত্রী হলে পুনরায় আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবেন। যেহেতু এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ নাই, তাই আপনারা ধানের শীষকে ভোট দেবেন।”

২৫ জুলাই, ২০২৬
নির্বাচিত হলে চাঁদাবাজ আর মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ

নির্বাচিত হলে চাঁদাবাজ আর মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ

নির্বাচিত হলে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও টেন্ডারবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১–দলীয় ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ (আবুল হাসনাত)। তিনি বলেন, “আমরা জনগণের কাছে গিয়ে বলছি—আপনারাই আমাদের জেতাতে পারেন। আপনারা দায়িত্ব দিলে চাঁদাবাজ আর মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম করে দেব।”

২৫ জুলাই, ২০২৬
জামালপুর সদর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেলেন মাসুদ ইব্রাহীম

জামালপুর সদর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেলেন মাসুদ ইব্রাহীম

এ বিষয়ে জামালপুর সংসদীয় আসন–১৪২ সদর-৫ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাসুদ ইব্রাহীম বলেন, “উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী স্বতন্ত্র বৈধ প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব।” তিনি সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের মো. সিরাজুল ইসলামের ছেলে।

২৫ জুলাই, ২০২৬
মাদারীপুরে SOLE USA-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ড. গোলাম রাব্বানী’র জন্মদিন উদযাপন

মাদারীপুরে SOLE USA-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ড. গোলাম রাব্বানী’র জন্মদিন উদযাপন

অনুষ্ঠানে মাদারীপুরবাসীর পক্ষ থেকে কেক কাটা হয় এবং ড. গোলাম রাব্বানী ‘নয়ন বাঙালি’সহ SOLE USA-এর উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও শপথবাক্য পাঠ পরিচালনা করেন মানবাধিকার কর্মী, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ও SOLE USA-এর সম্মানিত জেলা কো-অর্ডিনেটর মোহাম্মদ আহসান হাবিব।

২৫ জুলাই, ২০২৬
‘জামায়াতের ছাত্রীসংস্থার কেউ বাসায় গেলে ৯৯৯-এ কল দিয়ে ধরিয়ে দিন’

‘জামায়াতের ছাত্রীসংস্থার কেউ বাসায় গেলে ৯৯৯-এ কল দিয়ে ধরিয়ে দিন’

‘মা-বোনদের উদ্দেশে বলছি, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে জামায়াতে ইসলামের ছাত্রীসংস্থার কোনো কর্মী বাসায় গেলে ৯৯৯-এ কল দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন—যাতে তারা আর বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ না পায়।’—এমন মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনে নিরপেক্ষ না হলে প্রশাসনকে জনগণ লাল কার্ড দেখাবে: হাসনাত আব্দুল্লাহ

নির্বাচনে নিরপেক্ষ না হলে প্রশাসনকে জনগণ লাল কার্ড দেখাবে: হাসনাত আব্দুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, গত তিনটি নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। মৃত মানুষ এসে ভোট দিয়েছে। এর ফলাফল ৫ আগস্ট জনগণ দিয়েছে। ৫০০–১,০০০ টাকার বিনিময়ে একদিন ভালো থাকবেন না, বরং পাঁচ বছর দেশের মালিক হবেন—এই সিদ্ধান্ত আপনাদের। আমরা খেলা পরিবর্তন করবো না, বরং খেলার ধারা পাল্টে দেবো।

২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানের কাছে যা দাবি করলেন আবু সাঈদের বাবা

তারেক রহমানের কাছে যা দাবি করলেন আবু সাঈদের বাবা

রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তিনি পীরগঞ্জে পৌঁছে শহীদ আবু সাঈদের সমাধিস্থলে শ্রদ্ধা জানান।

২৫ জুলাই, ২০২৬
ভুল করলে বিএনপির অবস্থা আওয়ামী লীগের চেয়েও বেশি খারাপ হবে: মুশফিকুর রহমান

ভুল করলে বিএনপির অবস্থা আওয়ামী লীগের চেয়েও বেশি খারাপ হবে: মুশফিকুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন দিবস। গত ১৭ বছর ধরে আমরা ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই ভোটাধিকারের জন্য জীবন উৎসর্গ করেছেন। সেই সংগ্রামে বিএনপির বহু নেতাকর্মী জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। আজ আমাদের সামনে সুযোগ এসেছে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার।

২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানের কাছে তিন জনদাবি তুলে ধরলেন সাঈদ আল নোমান

তারেক রহমানের কাছে তিন জনদাবি তুলে ধরলেন সাঈদ আল নোমান

সাঈদ আল নোমান বলেন, “২০১২ সালে আমরা এই পলোগ্রাউন্ড মাঠেই প্রমাণ করেছি, বেগম খালেদা জিয়াকে চট্টগ্রামবাসী কতটা ভালোবাসে। ১৯৮৭ সালের ৪ নভেম্বর মরহুমা বেগম খালেদা জিয়াকে ‘আপসহীন নেত্রী’ উপাধি দিয়েছিলেন আব্দুল্লাহ আল নোমান—যিনি সৌভাগ্যক্রমে আমার পিতা। তবে তিনি শুধু আমার পিতা নন, তিনি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান।”

২৫ জুলাই, ২০২৬
বিএনপির সমাবেশের আগে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১৮

বিএনপির সমাবেশের আগে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১৮

গাজীপুরের টঙ্গীতে বিএনপির সমাবেশে যাওয়ার প্রস্তুতির সময় গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১৮ জন কর্মী-সমর্থক দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে টঙ্গী বাজারের সেনাকল্যাণ গার্মেন্টসের সামনে একটি ক্লাবঘরে এ দুর্ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ