সারাদেশ
জামালপুরে ভোটের গাড়ির প্রচারণা
‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগান নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌছে দিতে জামালপুরে প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’। মঙ্গলবার (২০ জানুয়ারী) দুপুরে শহরের ফৌজদারী মোড়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘সুপার ক্যারাভ্যান’ বহরের ‘ভোটের গাড়ি’ এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
এবার হেভিওয়েট রাজনীতির অবসান হবে: সারজিস আলম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনে টানা চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে তিনি পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে গণসংযোগ ও উঠান বৈঠক করেন।
বোরহানউদ্দিনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব শক্তি কমিটি গঠন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় যুব শক্তি কমিটি গঠন করা হয়েছে। দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হাসান মামুন এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম সোহেল।
বিগত ৫৪ বছরে কোনো সরকার অভিযোগ ছাড়া ছিল না: মুশফিকুর রহমান
বিএনপি প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, দেশের প্রেক্ষাপটে অভিযোগ সবসময়ই ছিল। বিগত ৫৪ বছরে কোনো সরকার অভিযোগ ছাড়া ছিল না। অনুরূপভাবে সমাজ ও পরিবারেও অভিযোগ থাকে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রুটি গ্রামে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
যারা “না” ভোট দিতে চায়, তারা ফ্যাসিবাদ কায়েম করতে চায়: গোলাম পরওয়ার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,‘না’ তে যারা ভোট দিতে চায় তারা বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায় বলে মন্তব্য করেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালের দিকে কসবা পৌর সভার টি আলী কলেজ মাঠে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আতাউর রহমান সরকারের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 'হ্যাঁর পক্ষে ভোট দেওয়া মানে হচ্ছে আজাদীর পক্ষে ভোট দেওয়া,গোলামী কে প্রত্যাখ্যান করা, দুর্নীতিকে না বলা।
বিপুল জনসমাগমে কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লার শেষ বিদায়
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লার জানাজা বিপুল মানুষের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৫টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ :আতাউর রহমান
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জামায়াতে ইসলাম মনোনিত প্রার্থী মো. আতাউর রহমান সরকার বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের রাজনীতির জন্য অধিক গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। সাড়ে চার কোটি তরুন ভোটার জীবনের ইতিহাসে এবার প্রথম ভোট প্রদান করবে। বাংলাদেশের অসংখ্য মানুষ ১৭ বছর নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। তারাও এবার নির্বাচনে অংশগ্রহণ করবে। আগামী নির্বাচন হবে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন।
ভালুকায় বিএনপির দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ২০
ময়মনসিংহ–১১ (ভালুকা) সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের একাধিক কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে দফায় দফায় এ সংঘর্ষ শুরু হয়। রাত পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রশাসন।
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবরের পাশে উপস্থিত হয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। কবর জিয়ারতের সময় তাঁর সঙ্গে ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতারা।
রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে পার্বত্য রাঙামাটি জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি সেনানিবাসে আয়োজিত এ সভায় নির্বাচনকালীন সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা, স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কেন্দ্রসমূহে নিরাপত্তা জোরদার, টহল কার্যক্রম বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কুমিল্লা-১০: হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন মোবাশ্বের, দেখালেন বিএনপির মনোনয়ন
জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–১০ আসনের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) নেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। মোবাশ্বের আলমের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
শ্রীপুরে ঘোড়া প্রতীকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ইজাদুর রহমান মিলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজনীতির মাঠে দৌড়ঝাঁপ শুরু করেছেন সব প্রার্থী। এরই ধারাবাহিকতায় নবম দিনের প্রচারণায় গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন ঘোড়া প্রতীকে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। সারা দেশের মতো গাজীপুর-৩ আসনেও নির্বাচনী উৎসবের আমেজ বাড়ছে। সংসদ সদস্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন। এরই অংশ হিসেবে স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী প্রচারণায়।