দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হাসান মামুন এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম সোহেল।
নেতৃবৃন্দরা জানান, এই যুব শক্তি কমিটি বোরহানউদ্দিন উপজেলায় জাতীয় নাগরিক পার্টির আদর্শ বাস্তবায়নে কাজ করবে এবং তরুণ সমাজকে সংগঠিত করে ন্যায়, অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবে।
স্থানীয় নেতাকর্মীরা নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করে বলেন, এই নেতৃত্বের মাধ্যমে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ তৈরি হবে।