সারাদেশ

আখাউড়ায় বিএনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত

আখাউড়ায় বিএনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে পৌরশহর কলেজ পাড়ায় বাঁধন কমিউনিটি সেন্টার চত্বরে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী জান্নাত পারভীন স্মৃতির সভাপতিত্বে ও আখাউড়া পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন লিটনের সঞ্চালনায়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুশফিকুর রহমান।

২৫ জুলাই, ২০২৬
সকল মানুষের আত্মমর্যাদার বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

সকল মানুষের আত্মমর্যাদার বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

দীর্ঘ প্রায় দুই দশক পর নিজ জেলা বগুড়ায় ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়িয়েছেন। সাধারণ মানুষের কাতারে মিশে গিয়ে তিনি আহ্বান জানিয়েছেন এমন একটি বাংলাদেশ গড়ার, যেখানে প্রতিটি মানুষ আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে একসাথে। শুক্রবার(৩০জানুয়ারি) দুপুর ১২টার দিকে বগুড়া শহরের একটি হোটেলে সিএসএফ গ্লোবালের আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিলেন বিএনপি চেয়ারম্যানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

২৫ জুলাই, ২০২৬
শীতে উষ্ণতা দিতে নাগেশ্বরীতে চাঁদর বিতরণ

শীতে উষ্ণতা দিতে নাগেশ্বরীতে চাঁদর বিতরণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় শীতার্তদের মাঝে গায়ের চাঁদর বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার হাসনাবাদে রোটারি ক্লাব অব উত্তরা'র সহযোগিতা ও ইউনিফাইড ডেভেলপমেন্ট এন্ড এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন (টউঊঋ) এবং ব্যাচ’৯৯ হাসনাবাদ এর আয়োজনে বিভিন্ন এলাকার নারী, বৃদ্ধ ও প্রতিবন্ধীসহ ২৫০ পরিবারের মাঝে এসব চাঁদর বিতরণ করা হয়।

২৫ জুলাই, ২০২৬
জামায়াত নেতার নির্দেশে তৈরি করা হয় জাল ভোটের সিল!

জামায়াত নেতার নির্দেশে তৈরি করা হয় জাল ভোটের সিল!

লক্ষ্মীপুরে অবৈধভাবে ভোটের সিল তৈরির ঘটনায় জামায়াতে ইসলামীর এক নেতার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফ ও ব্যবসায়ী সোহেল রানার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এরই মধ্যে সোহেল রানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে অপর আসামি শরীফ আত্মগোপনে রয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবীর বাদী হয়ে ওই দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

২৫ জুলাই, ২০২৬
ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি সিএমআরইউ’র

ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি সিএমআরইউ’র

ভোটকেন্দ্রের আশপাশের ৪০০ গজ এলাকায় মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (সিএমআরইউ)। সংগঠনটি অবিলম্বে এই সিদ্ধান্ত পরিবর্তন করে এথিক্স জানা ও প্রাতিষ্ঠানিক মোবাইল সাংবাদিকদের কাজের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দপ্তর সম্পাদক আবুল হাসনাত মিনহাজের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানায়া সিএমআরইউ। বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, বর্তমান বিশ্বে মোবাইল সাংবাদিকতা কেবল একটি বিকল্প মাধ্যম নয়, বরং দ্রুত, স্বচ্ছ ও তাৎক্ষণিক তথ্যপ্রবাহের অন্যতম প্রধান হাতিয়ার।

২৫ জুলাই, ২০২৬
গেমের নেশায় ৯ তলা থেকে লাফিয়ে ৩ বোনের আত্মহত্যা, নেপথ্যে ‘কোরিয়ান গেম’

গেমের নেশায় ৯ তলা থেকে লাফিয়ে ৩ বোনের আত্মহত্যা, নেপথ্যে ‘কোরিয়ান গেম’

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে অনলাইন গেমের নেশায় বুঁদ হয়ে তিন কিশোরী বোনের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে একটি আবাসিক সোসাইটির ৯ তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে তারা প্রাণ হারায়। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে। নিহতরা হলো: বিশিকা (১৬), প্রাচী (১৪) ও পাখি (১২)। তারা সবাই অপ্রাপ্তবয়স্ক ছিল। গাজিয়াবাদ পুলিশ জানিয়েছে, আত্মহত্যার আগে তিন বোন নিজেদের ঘর ভেতর থেকে তালাবদ্ধ করে দেয়।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ প্রেসক্লাবের শ্রীপুর উপজেলা কমিটির আহ্বায়ক ঘোষণা

বাংলাদেশ প্রেসক্লাবের শ্রীপুর উপজেলা কমিটির আহ্বায়ক ঘোষণা

বাংলাদেশ প্রেসক্লাবের ঢাকা বিভাগীয় কার্যালয়ে গাজীপুর জেলা ও মহানগর কমিটির পিঠা উৎসব শেষে শ্রীপুর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রূপসী বাংলা টিভির স্টাফ রিপোর্টার মাহবুল আলমকে আহ্বায়ক এবং চ্যানেল এস-এর সংবাদকর্মী নাঈম হাসানকে সদস্যসচিব করে ১৫ সদস্যবিশিষ্ট শ্রীপুর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

২৫ জুলাই, ২০২৬
রাষ্ট্রীয় মর্যাদায় কুমিল্লায় নিজ গ্রামে চিরশায়িত হলেন র‍্যাব কর্মকর্তা মোতালেব

রাষ্ট্রীয় মর্যাদায় কুমিল্লায় নিজ গ্রামে চিরশায়িত হলেন র‍্যাব কর্মকর্তা মোতালেব

কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। মঙ্গলবার ২০ জানুয়ারি সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

২৫ জুলাই, ২০২৬
বিএনপি থেকে বহিষ্কারের হুমকি সত্ত্বেও প্রার্থিতা প্রত্যাহার করেননি তাপস

বিএনপি থেকে বহিষ্কারের হুমকি সত্ত্বেও প্রার্থিতা প্রত্যাহার করেননি তাপস

বিএনপি থেকে বহিষ্কারের হুমকি ও নানা প্রলোভনের পরও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস শেষ পর্যন্ত তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেননি। মঙ্গলবার ২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করে চূড়ান্ত নির্বাচনী প্রতিযোগিতায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।

২৫ জুলাই, ২০২৬
সিরাজগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বেসিন ধ্বসে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বেসিন ধ্বসে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে করোনাকালিন সময়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মিত আস্থায়ী বেসিনে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু। রোববার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় চাপা পড়লে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। নিহতেরা হলো, সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামে শিশুপূত্র রায়হান ও একই গ্রামের সজিব সেখের শিশু কন্যা সুমি। আহতরা হলো: চর শৈলাবাড়ি গ্রামের মেনহাজের শিশু পূত্র আবির ও একই গ্রামের সামিদুলের শিশু কন্যা সানজিদা।

২৫ জুলাই, ২০২৬
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আ.লীগের নেতারা

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আ.লীগের নেতারা

মাদারীপুর–১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত ২০ জন নেতা-কর্মীর উপস্থিতি ঘিরে স্থানীয় রাজনীতিতে তীব্র আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে তাঁরা ওই উঠান বৈঠকে বক্তব্য দেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চান। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
এবার প্যারোলে মুক্তি মেলেনি ছেলের, কারাগারে আনা হলো বাবার মরদেহ

এবার প্যারোলে মুক্তি মেলেনি ছেলের, কারাগারে আনা হলো বাবার মরদেহ

বাবার জানাজায় অংশ নেওয়ার শেষ আকুতিও পূরণ হলো না কারাবন্দি মিলন মিয়ার। প্যারোলে মুক্তির আবেদন নামঞ্জুর হওয়ায় শেষ পর্যন্ত বাবার মরদেহই আনা হয় কিশোরগঞ্জ জেলা কারাগারের ভেতরে। এমন হৃদয়বিদারক দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বজনদের পাশাপাশি কারা কর্তৃপক্ষের সদস্যরাও।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ