সারাদেশ
নোয়াখালীতে নারী জামায়াত কর্মীকে হেনস্তার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে সোনাইমুড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে জামায়াতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন এক নারী কর্মী। এ সময় ওই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন তার সহযোগীদের নিয়ে ওই কর্মীর ওপর চড়াও হন এবং তাকে হেনস্তা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযুক্ত মোশারেফ হোসেন বিজয়নগর গ্রামের মৃত ছেরাজুল হকের ছেলে।
দলে দুর্বৃত্তায়নের কোনো সুযোগ নেই, অপরাধ করলে রেহাই নেই: মির্জা ফখরুল
আওয়ামী লীগ আমলের দখলদারি ও দুর্বৃত্তায়নের সংস্কৃতি যেন বিএনপির ভেতরে প্রবেশ করতে না পারে—এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, দলের কোনো নেতা-কর্মী অপরাধে জড়ালে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। রোববার (২৫ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে ওই দিন তিনি দীর্ঘ সময় ধরে গণসংযোগ ও জনসভায় অংশ নেন।
কোনো কোনো দল দেশের মানুষকে ধোঁকা দিতে চায়: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের জন্য বিএনপি একাধিক বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করেছে এবং সরকার গঠন করতে পারলে সেগুলো বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, জনগণকে ধোঁকা দিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই, কারণ রাজনীতিবিদদের শেষ পর্যন্ত জনগণের কাছেই ফিরে যেতে হয়।
কুমিল্লা-৯: ধানের শীষকে সমর্থন দিয়ে সরলেন আরও দুই প্রার্থী
এর আগে একই আসনে বিএনপির ‘বিদ্রোহী’ ফুটবল প্রতীকের প্রার্থী সামিরা আজিম দোলা প্রতীক পাওয়ার পরই ধানের শীষে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। প্রচারের শেষ দিনে এক নির্বাচনি সভায় তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, “তারেক রহমান ও আবুল কালাম চাচাকে জয়ী করতে ধানের শীষে ভোট দিন। আমরা সবাই মিলে বিএনপিকে জয়ী করতে চাই।”
জামালপুরের ৫ সংসদীয় আসনে ৩১ প্রার্থীর প্রতীক বরাদ্দ
জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের ৩১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এ সময় বিভিন্ন আসনের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় জামালপুর জেলার পাঁচটি আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩১ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চুয়াডাঙ্গায় ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১৫
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা–১ আসনের আলমডাঙ্গা উপজেলার যুগিরহুদা গ্রামে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জামায়াতের অভিযোগ, রোববার দুপুরে তাদের কয়েকজন নারী কর্মী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছিলেন।
ধানের শীষে ভোটের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: তারেক রহমান
সামনের নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে—এমন আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলমত নির্বিশেষে সবাইকে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চুয়াডাঙ্গায় সংসদ নির্বাচনে ছয় প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি আসনে আসনে ছয় প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেগয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থীরা হলেন: বিএনপির প্রার্থী মো. শরীফুজ্জামান (ধানের শীষ), জামায়েত ইসলামীর প্রার্থী অ্যাড, মাসুদ পারভেজ (দাঁড়িপাল্লা) ও ইসলামী আন্দোলনের প্রার্থী মো. জহুরুল ইসলাম (হাতপাখা) প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির বিরুদ্ধে
চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিক হাসান মেহেদির বাবা মোশারেফ হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। বর্তমানে মোশারেফ হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভোটকেন্দ্র দখল ও সহিংসতার ষড়যন্ত্রের অভিযোগ আমান উল্লাহ আমানের
আমান উল্লাহ আমান বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির বহু নেতাকর্মী শহীদ হয়েছেন। জুলাই আন্দোলনে রিয়াজ, আবু সাঈদ ও ওয়াসিম শহীদ হয়েছেন। সম্প্রতি ইনকিলাব মঞ্চের হাদি ও কেরানীগঞ্জের হাসান মোল্লাকেও গুলি করে হত্যা করা হয়েছে। আজও সেই একই শক্তি জনগণের ভোটাধিকার হরণে মাঠে নেমেছে বলে তিনি অভিযোগ করেন।
ব্রাহ্মণবাড়িয়া ৪ সংসদীয় আসনে ৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ
ব্রাহ্মণবাড়িয়া-৪ সংসদীয় আসনে ৭ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এ সময় আসনের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার দিন ১জন বাতিল,২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৭ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাবেক ছাত্রলীগ নেতার বাসা থেকে মাদকসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
বরগুনার তালতলীতে সাবেক ছাত্রলীগ নেতার বাসা থেকে মাদক ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতা এবং এক স্বাস্থ্য সহকারীকে গ্রেপ্তার করেছে নৌবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতের অভিযানে গ্রেপ্তার হওয়া দুজন হলেন: তালতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ঝাড়াখালি গ্রামের বাসিন্দা ইসহাক আকন সবুজ (৪০) এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আবুল কালাম আজাদ (৩৯)।