সারাদেশ
আমার মতো মাস্তান বাংলাদেশে নাই: বিএনপি প্রার্থী ফারুক
নোয়াখালী-২ আসনে জামায়াতের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থীর কাছে বিক্রি হয়ে গেছে—এমন অভিযোগ তুলে বিএনপির প্রার্থী জয়নুল আবদিন ফারুক বলেছেন, তাঁর মতো ‘মাস্তান’ বাংলাদেশে নেই। তিনি বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা যদি বিএনপিকে ভোট না দিয়ে কাপ-পিরিচ প্রতীকে বিক্রি হয়ে যায়, তার হিসাব ১২ তারিখের পর নেওয়া হবে।
‘৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে মেরে ফেলব’
চট্টগ্রামে সাবেক শ্রমিকদল নেতা আজিজ উদ্দিনকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজিজ উদ্দিনের দাবি, তাকে হত্যার হুমকি দিয়েছেন চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ওরফে ইমন। ছড়িয়ে পড়া অডিওতে শোনা যায়, ‘৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে মেরে ফেলব। তোর ভাইকে যেমন ১০ হাজার মানুষের মাঝখানে গুলি করে মেরেছি।’ আজিজ উদ্দিনের অভিযোগ, এই হুমকির পর তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আমি নির্বাচিত হলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের নির্মূল করা হবে: এড. আব্দুল মান্নান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল মান্নানকে বিজয়ী করার লক্ষ্যে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নবীনগর পৌর বিএনপির উদ্যোগে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়।
আল কাওছার মেরিট মাদরাসার ব্যাতিক্রমী উদ্যোগ, পিঠা উৎসবে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উচ্ছ্বাস
প্রকৃতিতে চলছে শীতের আমেজ। কুয়াশার চাঁদর, শিশিরে সিক্ত ঘাস, পত্রপল্লব। এই শীতে গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অঙ্গ হিসেবে শীতকালীন পিঠা জড়িয়ে আছে বাঙালির অস্তিত্বে। শীতকালের বিকেলে কিংবা সকালের মিষ্টি রোদ পোহাতে পোহাতে নাশতা করার সময় শীতের পিঠার জুড়ি নেই। শুধু তাই নয় পিঠা বাংলার আদিম এবং আভিজাত্যপূর্ণ খাবার। বাঙালির লোক ঐতিহ্যে বিভিন্ন পিঠার ইতিহাস এক কালজয়ী সাক্ষী। আর তাই অন্য কোনো ঋতুর চেয়ে শীত ঋতুতেই মুখরোচক নানা স্বাদের পিঠার উৎসব করে থাকে ভোজনরসিকরা।
নিজের দুটি দোষের কথা জানালেন ব্যারিস্টার রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা নিজের দুটি ‘দোষের’ কথা প্রকাশ্যে তুলে ধরেছেন। তিনি বলেন, তিনি যা বলেন তাই করেন এবং স্বভাবগতভাবে কিছুটা রাগী। বাস্তব রাজনীতিতে এসব বিষয় এড়ানো যায় না বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন রুমিন ফারহানা। তিনি বলেন, ‘আমার দুটো দোষ আছে। এক: আমি যা বলি, তাই করি। মানুষ মিষ্টি কথা শুনতে চায়, সেটা আমি পারি না। আর দুই: আমি একটু রাগী মানুষ। রাগী না হলে এ দেশে কাজ করা যায় না।’
নেত্রকোণায় এনসিপিতে যোগ দিলেন গণঅধিকারের শতাধিক নেতা-কর্মী
যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তারিক জামিল ফয়েজী। তিনি বলেন, “এনসিপির আদর্শ, ন্যায়নীতি ও সার্বিক রাজনৈতিক কর্মসূচি আমাদের আকৃষ্ট করেছে। বিশেষ করে জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা ছাত্রদের নিয়ে গঠিত এই দলটি আমাদের নতুন আশার জায়গা তৈরি করেছে।”
রাজবাড়ী আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ৫
রাজবাড়ীতে আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৫ জানুয়ারি) রাত ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামসুল হক। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার একাধিক মামলার আসামি ও জেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. শাহিন শেখ সম্প্রতি বিদেশ যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হন। রোববার দুপুরে পুলিশ শাহিন শেখকে আদালতে হাজির করে।
দাঁড়িপাল্লার দুইটি নির্বাচনী ব্যানার ছিল, জালেমরা রাতে নিয়ে গেছে'
নোয়াখালী-৪ আসনের সদর এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের দুটি নির্বাচনী ব্যানার চুরির ঘটনায় অভিনব প্রতিবাদ-প্রচারণা চালিয়েছেন সংশ্লিষ্ট কর্মী-সমর্থকরা। চুরি হওয়া ব্যানারের স্থানে নতুন প্রতীকী ব্যানার টাঙিয়ে নীরব প্রতিবাদ জানানো হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে নোয়াখালী সরকারি কলেজ গেইটের সামনে টাঙানো দাঁড়িপাল্লা প্রতীকের দুটি ব্যানার খুলে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা—এমন অভিযোগ ওঠে। পরদিন সকালে ওই স্থানে নতুন দুটি ব্যানার লাগানো হয়।
জামালপুরসহ তিন জেলায় ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরসহ তিন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন নিয়ে জামালপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে শহরের বিজিবি ক্যাম্পে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লে: কর্নেল হাসানুর রহমান এ সময় বক্তব্য রাখেন। তিনি সাংবাদিকদের জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বগুড়া যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বাদ আছর বগুড়া পৌরসভার ৪নং ওয়ার্ড সাবেক যুবদলের নেতৃবৃন্দের উদ্যোগে কামারগাড়ী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল শেখ, রকি প্রাং,সুজন সরদার, নবীন, সানোয়ার হোসেন সোহাগ, শাকিল,রনক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক সাহিদ শেখ,শহর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রতন শেখ।
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০
পাবনা-ঢাকা মহাসড়কের পাবনার সাঁথিয়া উপজেলায় দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানাধীন শোলাবাড়িয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সকালে শাহজাদপুর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করছিল।
ভৈরবে বোরকা বিতরণের অভিযোগে হামলা; বিএনপি–রিকশা প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ
কিশোরগঞ্জ–৬ আসন (ভৈরব–কুলিয়ারচর) এলাকায় নির্বাচনী গণসংযোগকে কেন্দ্র করে নারী কর্মীদের ওপর হামলা ও ভোটারদের প্রলোভনের অভিযোগ নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বিএনপি ও রিকশা প্রতীকের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস। ১১ দলীয় জোটের প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা আতাউল্লাহ আমীনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গণসংযোগ চলাকালে তার নারী কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।