নিজের দুটি দোষের কথা জানালেন ব্যারিস্টার রুমিন ফারহানা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা নিজের দুটি ‘দোষের’ কথা প্রকাশ্যে তুলে ধরেছেন। তিনি বলেন, তিনি যা বলেন তাই করেন এবং স্বভাবগতভাবে কিছুটা রাগী। বাস্তব রাজনীতিতে এসব বিষয় এড়ানো যায় না বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন রুমিন ফারহানা।

তিনি বলেন, ‘আমার দুটো দোষ আছে। এক: আমি যা বলি, তাই করি। মানুষ মিষ্টি কথা শুনতে চায়, সেটা আমি পারি না। আর দুই: আমি একটু রাগী মানুষ। রাগী না হলে এ দেশে কাজ করা যায় না।’

সাম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সেদিন যদি ধমক না দিতাম, তাহলে আমার কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করা হতো। ওই দিন শুধু বুঝিয়ে দিয়েছি, প্রয়োজনে আমি কঠোর হতে পারি।’

একই সভায় তিনি আরও বলেন, ‘আমি চাইলে মহিলা কোটায় সংসদ সদস্য হতে পারতাম। কিন্তু নির্বাচিত হয়ে এলে অনেক কাজ করা সম্ভব। সে কারণেই এত কষ্ট করছি।’

এর আগে বিকেলে সরাইল উপজেলার জয়ধর কান্দি এলাকায় আরেকটি নির্বাচনী জনসভায় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, 'শুধু প্রতীক নয়, প্রার্থীর যোগ্যতা বিবেচনা করেই ভোট দিতে হবে।'

রুমিন ফারহানা বলেন, ‘মার্কা ভালো—এটা ঠিক। কিন্তু প্রার্থীকে ভুলে গেলে চলবে না। যোগ্যতা, সততা ও সাহস আছে কি না, সেগুলো দেখতে হবে। একা লড়াই করার মতো নেতা না হলে কাজ হবে না।’

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা। তবে দলটি জোটসঙ্গী জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে প্রার্থী করায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ কারণে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক কর্মীকে জরিমানার ঘটনাকে কেন্দ্র করে তার সঙ্গে বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং