সারাদেশ

রাজশাহীতে জাতীয় পার্টির প্রতীক বরাদ্দে বাধা এনসিপি নেতার

রাজশাহীতে জাতীয় পার্টির প্রতীক বরাদ্দে বাধা এনসিপি নেতার

রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দের অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতা নাহিদুল ইসলাম সাজু রিটার্নিং কর্মকর্তাকে হুমকি দিয়ে বলেছেন, জাতীয় পার্টিকে প্রতীক দেওয়া হলে রাজশাহীতে কোনো নির্বাচন হবে না। বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ কার্যক্রম চলাকালীন এই ঘটনা ঘটে। এনসিপির নেতা তার অবস্থান ব্যক্ত করে বলেন, 'আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রতীক বরাদ্দ দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না।'

২৫ জুলাই, ২০২৬
ভোলায় বিএনপি–জামায়াতের সংঘর্ষে আহত ২৭

ভোলায় বিএনপি–জামায়াতের সংঘর্ষে আহত ২৭

ভোলার বোরহানউদ্দিনে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৭ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয় নেতা-মেম্বাররা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত ইসলামীর একটি প্রচারণা দল ভোট চাইতে চৌকিদার বাড়ির সামনে শ্লোগান দিতে শুরু করলে বাড়ির বিএনপি নেতা মো. আইয়ুব তা রোধ করেন।

২৫ জুলাই, ২০২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশ আখাউড়া শাখা কার্যালয় উদ্বোধন

ইসলামী আন্দোলন বাংলাদেশ আখাউড়া শাখা কার্যালয় উদ্বোধন

শুধু নেতা নয়,নীতির পরিবর্তন চাই এই স্লোগান কে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের উওর পাশে ছায়েদ কমপ্লেক্সের নিচতলায় দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে এ অফিস উদ্বোধন করা হয়।

২৫ জুলাই, ২০২৬
ফুটবল মার্কা পেলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী তাপস

ফুটবল মার্কা পেলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী তাপস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া (৫) সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক ঘোষণা করা হয়। প্রতীক বরাদ্দে স্বতন্ত্র প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস ফুটবল প্রতীক পেয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
টাঙ্গাইল-২ আসনে সরকারি স্থাপনায় নির্বাচনী অফিস, হাতপাখা প্রতীকের প্রার্থীকে জরিমানা

টাঙ্গাইল-২ আসনে সরকারি স্থাপনায় নির্বাচনী অফিস, হাতপাখা প্রতীকের প্রার্থীকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী হাফেজ মাওলানা মনোয়ার হোসেন সাগরকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ ডিসেম্বর) সকালে ভূঞাপুর উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানার আদেশ দেন।

২৫ জুলাই, ২০২৬
কেরানীগঞ্জে ডিবির অভিযানে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার

কেরানীগঞ্জে ডিবির অভিযানে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজন ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর একটি দল শনিবার (৩১ জানুয়ারি) ভোর রাত ৩টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় অভিযান চালায়।

২৫ জুলাই, ২০২৬
স্ত্রী-সন্তানের মৃত্যুর ৩ দিন পর জামিন পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

স্ত্রী-সন্তানের মৃত্যুর ৩ দিন পর জামিন পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

স্ত্রী ও সন্তানের মৃত্যুর তিন দিন পর জামিন পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। সোমবার (২৬ জানুয়ারি) মানবিক বিবেচনায় ৬ মাসের জামিন দেওয়া হয়েছে তাকে। গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে সাদ্দামের স্ত্রী কানিজ সুর্বনা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় পাশেই পড়ে ছিল তার ৯ মাসের শিশু সন্তান নাজিমের মরদেহ।

২৫ জুলাই, ২০২৬
গাজীপুরে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা

গাজীপুরে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা

সময় যত গড়াচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ততই ঘনিয়ে আসছে। আর মাত্র সাত দিন বাকি থাকায় প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী প্রচারণায়। গাজীপুর-৩ আসনেও দলীয় মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। তারই ধারাবাহিকতায় গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন ঘোড়া প্রতীক নিয়ে জোরেশোরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করছেন এবং ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করছেন।

২৫ জুলাই, ২০২৬
ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহার ঘোষণা

ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহার ঘোষণা

ইনসানিয়াতের দর্শনের আলোকে বৈষম্যহীন মানবতার রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ তাদের নির্বাচনী ইশতেহারে ৪৮টি প্রতিশ্রুতি ঘোষনা করেছে। সোমবার (২৬ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রতিশ্রুতি আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের প্রার্থী শেখ হানিফ।

২৫ জুলাই, ২০২৬
আইটি স্কুলের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

আইটি স্কুলের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

রাঙামাটি আইটি স্কুলের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও চড়ুইভাতি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় রাঙামাটি ডিসি বাংলো পলওয়েল পার্কে দিনব্যাপী এ উৎসবমুখর অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে রাঙামাটি আইটি স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আইয়ুব ভূঁইয়ার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক দীপ্ত বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক সুফিয়া কামাল ঝিমি।

২৫ জুলাই, ২০২৬
গাজীপুরে প্রকাশ্যে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারী খুন

গাজীপুরে প্রকাশ্যে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারী খুন

গাজীপুরের শ্রীপুরে ডিভোর্সের পরও সাবেক স্বামীর পিছু ছাড়েনি এক তরুণীর জীবন থেকে। শেষ পর্যন্ত দিনের আলোতে, মানুষের সামনে, নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করা হলো তাকে। হৃদয়বিদারক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক আর ক্ষোভ। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টার দিকে শ্রীপুর উপজেলার ডিবিএল গার্মেন্টস সংলগ্ন মালেক মিয়ার বাড়ির সামনে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহত নারী মোসা. প্রিয়তা আক্তার (২৫)। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রাহেলা গ্রামের দুলাল মিয়ার সন্তান।

২৫ জুলাই, ২০২৬
আখাউড়া স্থলবন্দর দিয়ে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

আখাউড়া স্থলবন্দর দিয়ে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা। তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ থাকবে ভোটের দিন। এ তথ্য নিশ্চিত করে আখাউড়া স্থলবন্দর সি এন্ড এফ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি নেছার উদ্দিন ভূইয়া জানান, ১৩ ফেব্রুয়ারী সাপ্তাহিক ছুটি। আর সংসদ নির্বাচন উপলক্ষে ১২ ফেব্রুয়ারী বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। শনিবার (১৩ ফেব্রুয়ারী) থেকে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম আবার চালু হবে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা