গাজীপুরে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
সময় যত গড়াচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ততই ঘনিয়ে আসছে। আর মাত্র সাত দিন বাকি থাকায় প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী প্রচারণায়। গাজীপুর-৩ আসনেও দলীয় মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

তারই ধারাবাহিকতায় গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন ঘোড়া প্রতীক নিয়ে জোরেশোরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করছেন এবং ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করছেন।

আজ তিনি শ্রীপুর পৌর শহরের দারগাড় চালা এলাকা, মাওনা ইউনিয়নের বিভিন্ন গ্রাম এবং সর্বশেষ গাজীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। প্রচারণাকালে দেখা যায়, অনেক ভোটার তার সঙ্গে কথা বলছেন এবং সমর্থন ও ভোট দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করছেন।

এ সময় অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বলেন, 'আমি সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে এগিয়ে যেতে চাই। জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তাহলে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় কাজ করব ইনশাআল্লাহ।'

এদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, গাজীপুর-৩ আসনে প্রচারণার উত্তাপ ততই বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং